সময়ের পরিবর্তনের কারণে ঘরে বসে জিনিসপত্র অনালাইনের মাধ্যমে কেনা যায় ! খাবারও পাওয়া যায় , যা কর্মজীবী মানুষের জন্য অনেক সাহায্যকারী একটা উপযোগ !!
"ফুডপান্ডা " বর্তমানে জনপ্রিয় , স্বল্প সময় আর স্বল্প খরচে ঘরে বসেই পাওয়া যায় পছন্দ মতন খাবার ,পছন্দের জায়গার !! পাওয়া যায়
ছাড়ও !

আমার অনেক প্রিয় আর বহুল ব্যবহৃত একটা এপ হলো ফুডপান্ডা ! আজ আমি অর্ডার করেছিলাম "Morning Brewed" নামের একটা রেস্টুরেন্ট থেকে ৷আগেও খেয়েছি এখান থেকে তাই আজ আবার অর্ডার করেছিলাম ৷ স্যান্ডউইচ , ওয়েজেস আর চাওমিন !

স্মোকি স্যান্ডউইচ দুই টুকরো ছিল ৬০ টাকা ! মাত্র ! মেয়োনেজ আর চিকেন দিয়ে পরিপূর্ণ ছিল বিধায় খেতে অনেক মজা ছিল ! আমার কাছে ভালো লেগেছে ৷

চাওমিন ছিল ১২০ টাকার ! গাজর , বাঁধাকপি , ডিম , মুরগীর গোস্ত দিয়ে পরিপূর্ণ ছিল ৷ মুরগী লম্বা করে কেটে ভাজা ছিল , সুন্দরমতন সিদ্ধ ছিল , গাজর আর বাধাকপি একবারে ঠিক ভাবে সিদ্ধ করে ভাজা ছিল ৷ আর যে সস দিয়ে রান্না করা ছিল তার জন্য পুরো খাবারটা ভালো লাগছিলো ! খুব বেশী মজা বলবোনা তবে মজা ছিল ৷

ওয়েজেস ছিল ৮০ টাকা ৷ আলুগুলো একটু মোটা করে কাটা ছিল আর উপরটা অত ক্রিসপি ছিলনা বিধায় আমি খুব একটা মজা পাইনি ! মোটা করে কাটার জন্য ভিতরটা সিদ্ধ হলেও মসলা ঢুকেনি , উপর দিয়ে ও জিনিসটা খালি খালি লাগছিলো ! গোলমরিচ এর একটা ফ্লেভার ছিল তবে মসলার কমতি লেগেছে ! কারণ আমি একটু মসলাদার ওয়েজেস পছন্দ করি !
আসলে যারা কর্মজীবী কিংবা কাজে ব্যস্ত থাকে তাদের জন্য সবসময় ঘরে রান্না করার সুযোগ হয়না ৷ বাহিরে গিয়ে খেয়ে আসতে গেলেও অনেক সময় নষ্ট হয় ! অনেক সময় খাওয়ার সুযোগ ও হয়না ! তাই ঘরে বসে খাবার খেতে ফুডপান্ডা বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে !!
বিভিন্ন সময় বিভিন্ন ছাড় পাওয়া যায় বিধায় এটা অর্থ ও সময় দুইটাই সাশ্রয় করে ! পড়ালেখা , পাশাপাশি কাজের জন্য নিজের পছন্দ অনুযায়ী খাবার তৈরী করাটা প্রায়ই আমার জন্য অসম্ভব হয়ে পরে ! তাই আমার জন্য খুবই উপকারী একটা এপ হলো এটা !!
নির্দিষ্ট সময়ে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে ডেলিভারি ম্যানদের ব্যবহার খুবই ভালো , আমি আজ পর্যন্ত খারাপ অভিজ্ঞতা ভোগ করিনি !
ভালো রেটিং দেখে অর্ডার দিলে খাবার মানও ভালো থাকে , আরামে কষ্ট ছাড়াই খাবার পাওয়া যায় ! আমার কাছে এই জিনিসটাই বেশি ভালো লাগে !
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , আশা করছি ভালো থাকবেন !
Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next payout target is 1000 HP.
The unit is Hive Power equivalent because your rewards can be split into HP and HBD
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPCheck out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!