Hardfork20 এর পর এখন পর্যন্ত আমি কোন পোস্ট বা কমেন্ট করি নি। এটি আমার প্রথম পোস্ট। অনেক কারন ছিলো পোস্ট না দেওয়ার কারনে। এখন থেকে আবার পোস্ট দিব নিয়মিত।
এবার হার্ড ফোর্ক ২০ নিয়ে কথা বলা যাক। তার আগে আপনি দেখে নিন কি কি পরিবর্তন এসেছে।
১) এখন থেকে কমেন্ট করতে পারবেন প্রতি ৩ সেকেন্ড পর পর ( আগে ছিল ২০ সেকেন্ড পর পর )
২) কোন ইউজারকে Steem Power ডেলিগেট করলে সেটা পুনরায় ফিরে পেতে এখন ৫ দিন সময় লাগবে ( আগে ছিল ৭ দিন )
৩) curation window এর সময় ১৫ মিনিট করা হয়েছে ( আগে ছিল ৩০ মিনিট )
৪) আগে Self voting করা যেত কোন সমস্যা ছারা। ( বর্তমানে Self voting করলে রিপোর্ট করা হবে স্পামিং ঠেকানোর জন্য )
৫) এসবিডি ঋণ অনুপাত পরিবর্তন করা হয়েছে। " SBD " কে $ 1.00 মার্কিন ডলারের মূল্যের জন্য ডিজাইন করা হয়েছে। এই নতুন সিস্টেম SBD কে আরো স্থিতিশীল করতে সহায়তা করবে।
৬) পূর্বে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করতে ~ 14 Steem Power প্রদান করতে হতো )। Hardfork 20 তে রিসোর্স ক্রেডিট নামক একটি নতুন সিস্টেম প্রয়োগ করা হয়েছে, যা নতুন অ্যাকাউন্ট তৈরিতে প্রয়োজন হবে।

এটি হচ্ছে রিসোর্স ক্রেডিট এর পিকচার। খেয়াল করে দেখেন আগে steemd.com/@razu788 এখানে গেলে ভোটিং পাওয়ার এর নিচে ব্যান্ডউইথ ছিলো। হার্ডফোর্ক২০ এর পর সেটি উঠিয়ে দিয়ে এখন রিসোর্স ক্রেডিট করা হয়েছে। এটি অবশ্য কম স্টিম পাওয়ার ধারিদের জন্য সুবিধার হবে না।

steemnow.com এ গেলেও ভোটিং পাওয়ার এর নিচে দেখতে পারবেন রিসোর্স ক্রেডিট এর পরিমান দেখা যায়।

https://steemworld.org/@razu788 এখানে গেলেও রিসোর্স ক্রেডিট এর পরিমান দেখতে পারবেন।
If you wanna see source1 you have to join this group : https://www.facebook.com/groups/SteemitSupportBD/
Thanks for reading this post.