আমাদের মানুষের একটি পুরনো অভ্যাস রয়েছে যে, আমরা কখনই বর্তমান নিয়ে সন্তুষ্ট হতে পারি না। অন্যদের কথা বললে হয়তো ভুল হবে, আমি নিজেও সব সময় অতীতের স্মৃতিতে আনন্দ খুঁজে বেড়াই। আমি কখনোই ভাবতে পারিনা, আমার বর্তমান টাই সবচেয়ে আনন্দের দিন। আমি সবসময় এটা চিন্তা করি বর্তমান এর চেয়ে আমার ভবিষ্যৎটা হয়তো আজকের দিন থেকে অনেক বেশি খুশি নিয়ে আসবে। এইসব বিভ্রান্তির মধ্যে আমরা ভুলে যাই বর্তমানটাই হয়তো আমাদেরকে সর্বোচ্চ আনন্দ দিতে পারে। আমি নিজেও সব সময় আমার অতীতের কথা চিন্তা করি। চিন্তা করি নিজের শৈশব কেমন ছিল, মাঝে মধ্যেই শৈশবের কাছে ফিরে যাওয়ার অভ্যর্থনা করি সৃষ্টিকর্তার কাছে। কখনো চিন্তা করার সময় হয়না, আমার মস্তিষ্ক হয়তো আমাকে ভুল বোঝানোর চেষ্টায় আছে।
মস্তিষ্কের মধ্যে শুধু একটা কথাই সব সময় নাড়া দেয়, শৈশবের দিনগুলোতে শুধু আনন্দ আর আনন্দ ছিল। কিন্তু এটা কখনো মনে করিয়ে দেয় না তখন আমাদের মধ্যে কোনো দায়িত্ব বা কারো প্রতি দায়বদ্ধতা ছিল না। এর জন্যই হয়তো আমরা আমাদের জীবনকে শিথিল মনে করতাম এবং রঙিন ভাবতাম। আমার শৈশবের জীবন খুব রঙিন ছিল। আশেপাশে অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সাথে সারাক্ষণ খেলাধুলায় মেতে থাকতাম। ঘরে ফেরার জন্য কোন তারা থাকতো না। প্রতিদিন সকালে বন্ধুদের সাথে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়া করে উঠে পড়তাম। সত্যি বলতে তখন নিজের মধ্যে কোন ক্লান্তি কাজ করতো না। ছোট ছোট কাজ গুলোই তখন আমাকে স্বর্গের মতো আরামি দিয়েছিলো। আমার শৈশব জীবনে আমি আমার বড় বোনকে দেখতাম, যে আমার থেকে একেবারেই ব্যতিক্রম ছিল। আমি তাকে দেখিয়ে সবসময় একটা কথাই চিন্তা করতাম যে আমি কখন তার মতো হতে পারব।
শুধু একটাই কথা মাথায় ঘুরতো যে আমি তার মত বড় হলে হয়তো অনেক বেশি স্বাধীনতা পাব। নিজের ইচ্ছামত যেখানে খুশি সেখানে যেতে পারবো। কেউ আমাকে বাধা দেওয়ার থাকবে না। আমি শুধুমাত্র তার কথা বললেই ভুল হবে আমি আমার থেকে এগিয়ে যাওয়ার সকল মানুষের মত হতে চাইতাম আমি যেই চিন্তা করতাম তারাই হয়তো পৃথিবীতে সবথেকে সুখী মানুষ। কিন্তু আমি জীবনের এই পর্যায়ে এসে এখন একেবারেই অন্য চিন্তায় আছি। আমার এখন কখনোই মনে পড়ে না যে, একটা সময় আমি এই জায়গায় আসার জন্য ব্যাকুল ছিলাম। আমি এখন বুঝতে পারি আমার যে চিন্তা ভাবনা ছিল সেটা একেবারে ভুল ছিল। আমাদের বড় হওয়ার সাথে সাথে আমাদের সম্পর্কের প্রতি দায়িত্ব বেড়ে যায়। আমরা বুঝে উঠার আগেই আমাদের কাছের কেউ দায়িত্বের বোঝা চাপিয়ে দেয়। দায়িত্বের এই জটিলতায় আমরা বুঝতে পারি আমাদের জীবন জটিল হতে শুরু করেছে।
একটা সময় মনে করতে থাকে আমরা শৈশবে যে কাজটি সহজেই করতে পারতাম সেটা এখন আমাদের জন্য কঠিন হয়ে গেছে । পরিবার, সমাজ একটা সময় আমাদের বুঝিয়ে দেয় দায়িত্ব শুধুমাত্র আমাদের জীবনে বোঝা। আর তখন থেকেই আমরা দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করি, আর আমরা আবার নতুন সুখের পেছনে ছুটি। এটাই ভাবতে থাকি আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য সুখ নিয়ে আসছে। আর এইসব ভাবনার মধ্যেই আবার শৈশবে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা আসে। এখন হয়তো জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া বেশ কঠিন। কারণ বুঝে ওঠা কঠিন আমরা কোন দিকটা পেয়ে সুখে মনে করছি। দায়িত্ব থেকে পালানো এটা কি আমাদের জীবনের উদ্দেশ্য? একদমই নয়, কারণ প্রতিটি জীবনের মধ্যে কিছু দায়িত্ব থাকে, যেটা আপনাকে সঠিক পথ ধরতে সাহায্য করবে।
যদি এভাবেই দ্বিধার মধ্যে জীবন চলে যায় তাহলে হয়তো কখনো প্রকৃত সুখী হওয়া সম্ভব নয়। আপনি সুখী হবেন তখনই যখন আপনি আপনার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকবেন। জটিল জীবনকে সহজ করার উপায় হলো বর্তমানকে গ্রহণ করার।

Hi @shahinaubl, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON