আসালামুআলাইকুম,

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো করি ভালো আছেন।
বন্ধুরা,কাঁচা কলা সবাই চিনেন,কাঁচা কলাকে আমরা সবজি হিসেবে জানি।তবে কাঁচা কলা বলে থাকি কিন্তুু এর আসল নাম হচ্ছে আনাজি কলা।আনাজি কলা আমরা বিশেষ করে রান্না করে খেয়ে থাকি।খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিকর।কাঁচা কলা দিয়ে গরুর মাংস,কাঁচা কলা দিয়ে মুরগির মাংস,কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ,এবং কাঁচা কলার ভর্তা তৈরি করে খেয়ে থাকি আমরা।কাঁচা কলা কিন্তুু ঔষধি গুনও আছে আপনারা জানেন।আজকে আমি কাঁচা কলা দিয়ে ব্রয়লার মুরগির সুস্বাদু তরকারি রান্না করেছি।আমি কিভাবে এই সুস্বাদু তরকারিটি রান্না করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখাবো।তাহলে চলোন।

...উপকরণ...
1/ কাঁচা কলা 200 গ্রাম,
2/ ব্রয়লার মুরগি হাড় যুক্ত মাংস 500 গ্রাম,
3/ পেয়াজ 2-টি,
4/ আদা বাটা 1/2 চামচ,
5/ রসুন বাটা 1/2 চামচ,
6/ লাল মরিচ গুড়া 1/2 চামচ,
7/ হলুদ গুড়া 1/2 চামচ,।
8/ জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
9/ এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
10/ তেজপাতা 2-টি,
11/ সয়াবিন তেল 4-চামচ,
12/ লবণ স্বাদ মত,
13/ ধনে পাতা পরিমাণ মত,
...প্রস্তুত প্রণালী...
প্রথমে কাঁচা কলা গুলো ছিলে মাঝারি আকারে টুকরো করে নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো।কাঁচা কলাতে প্রচুর কষ থাকে টুকরো করে পানিতে ভিজিয়ে না রাখলে।কাঁচা কলার টুকরো গুলোর রং কালো হয়ে যাবে। রান্না করলে তরকারি রং দেখ ভালো লাখবে না।

ব্রয়লার মুরগির হাড় যুক্ত মাংস আগে থেকে মাঝারি আকারের টুকরো করে রেখেছি।
তারপর কাঁচা কলা এবং ব্রয়লার মুরগির মাংস ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবো।

চুলায় একটা পাতিলে চার চামচ সয়াবিন তেল দিবো।তেল গরম হলে।পেয়াজ কুচি,তেজপাতা দিয়ে তেলের সাথে ভাজবো।

পেয়াজ কুচি,তেজপাতা হালকা ভাজা হলে।আদা,রসুন বাটা পেয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভাজবো।

পেয়াজ,আদা,রসুন ভাজা হলে।একে একে সব গুলো মসলা পাতিলে দিয়ে।মসলা, আদা,রসুন পেয়াজ কিছুক্ষণ কষাবো।

তারপর কষানো মসলার সাথে ধুয়ে রাখা কাঁচা কলা এবং মুরগির মাংস দিয়ে চুলার মাঝারি আঁচে পাঁচ মিনিট কষাবো।যেনো কাঁচা কলা এবং মুরগির মাংস ভিতরে লবণ এবং মসলা ডুকে।তাহলে কাঁচা কলার তরকারি খেতে স্বাদ লাগবে।


পাঁচ মিনিট কষানো হলে।কাঁচা কলা এবং মুরগির মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মত পানি দিয়ে।ঢাকনা দিয়ে ঢেকে তরকারি রান্না করবো দশ মিনিট।

দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখবো।কাঁচা কলা সিদ্ধ হয়েছে কি না।কাঁচা কলা এবং মুরগির মাংস সিদ্ধ হয়ে তরকারির ঝোল গায়ে গায়ে হলে চুলা বন্ধ করে দিবো।

তারপর আমি গরম গরম পরিবেশন করবো ভাতের সাথে।কাঁচা কলা এবং মুরগির মাংস খেতে অসাধারণ স্বাদ।তবে কাঁচা কলা মুরগির মাংস পোলাও এবং রুটির সাথে খেতে অসাধারণ মজাদার।
বন্ধুরা,আমার রান্না করা কাঁচা কলা এবং মুরগির মাংসের তরকারি আপনাদের ভালো লাগলে।ঘরে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে।
//ধন্যবাদ\