খুব সহজে চিংড়ি মাছ দিয়ে।কাঁকরোল,আলুর সুস্বাদু ভাজি মুখে লেগে থাকার মত স্বাদ।

in BDCommunity5 years ago (edited)

আসালামুআলাইকুম,
20210706_003558.jpg
হ্যালো বন্ধুরা,
আজকে আমি নতুন এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে ।আমার আজকের রেসিপির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল,আলুর সুস্বাদু ভাজি।

কাঁকরোল আমরা সবাই খুব ভালো করে চিনি।কাঁকরোল খুব সুস্বাদু একটি সবজি।এই সবজিটি বছরে একবার পাওয়া যায়।এই সবজিটি তরকারি,ভাজি,র্ভতা হিসেবে খেতে অনেক সুস্বাদু ।কাঁকরোলে রয়েছে প্রচুর প্রাকৃতিক পুষ্টিগুন।এছাড়াও কাঁকরোলে রয়েছে নয়টি উপকারি ঔষধি গুন যা আমাদের শরীরের খুবই উপকারি।
অনেকে কাঁকরোলকে স্বর্গীয় সবজি বলে থাকে।
কারণ কাঁকরোলের স্বাদটা অন্য সবজি থেকে মনে হয় আলাদা।
যারা আমার মত কাঁকরোল পছন্দ করেন।তারা এই কথাটি বলবেন জানি।
চিংড়ি মাছ দিয়ে।কাঁকরোল,আলু ভাজি করা খুব সহজ।

তাহলে কথা না বাড়িয়ে চলুন, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল,আলুর সুস্বাদু ভাজিটি, আমি কিভাবে ভাজি করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখায়।
20210706_004023.jpg
উপকরণ

কাঁকরোল 500 গ্রাম,

বড় আকারের আলু 1- টি,

চিংড়ি মাছ 50 গ্রাম,

পেয়াজ 2-টি,

কাঁচা মরিচ 5-6 টি,

লাল মরিচ গুড়া 1/3 চামচ,

হলুদ গুড়া 1/2 চামচ,

জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,

সয়াবিন তেল 4-চামচ,

লবণ স্বাদ মত,
20210706_004000.jpg

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে কাঁকরোল এবং আলু ছিলে গোল গোল টুকরো করে নিব।
আপনারা চাইলে কাঁকরোলের নরম কাঁটা গুলো ছিলে নিতে পারেন।আমিও ছুরি সাহায্যে ছিলে নিয়েছি।আর না ছিলে নিলেও সমস্যা নাই।তারপর পরিষ্কার পানি দিয়ে। কাঁকরোল এবং আলু টুকরোগুলো ভালো করে ধুয়ে নেব।সাথে চিংড়ি মাছ গুলো ধুয়ে নিব।
20210705_144725.jpg

কাঁকরোল,আলু এবং চিংড়ি মাছ ধুয়া হয়ে গেলে।
একটা প্যানে চার চামচ সয়াবিন তেল দিব।তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ টুকরো এবং চিংড়ি মাছ প্যানে দিয়ে হালকা ভাজব।
20210706_003928.jpg
হালকা ভাজা হলে পেঁয়াজ কুচি,চিংড়ি মাছের সাথে একে একে সব মসলা এবং লবণ প্যানে দিয়ে দিব।
20210706_003909.jpg
চিংড়ি মাছের সাথে সব মসলা চুলার মাঝারি আঁচে কিছুক্ষণ কষাবো।সব মসলা কষানো হলে ধুয়ে রাখা কাঁকরোল,আলুর গোল টুকরো প্যানে দিয়ে দিব।
20210706_003840.jpg

তারপর চামচের সাহায্যে কাঁকরোল,আলু মসলার সাথে মিশিয়ে নিবো।
আমি কাঁকরোল,আলু ভাজি করতে পানি দিয়ে রান্না করি নিই।
20210706_003813.jpg
মসলার সাথে কাঁকরোল,আলু মেশানো হয়ে গেলে।একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মাঝারি আঁচে দশ মিনিট কাঁকরোল,আলু রান্না করবো।

তবে কিছুক্ষণ পর পর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।তা না হলে মসলা এবং সবজি প্যানে লেগে যেতে পারে।
দশ মিনিট পর কাঁকরোল এবং আলু লাল লাল হলে চুলা বন্ধ করে দিবো।
20210706_003750.jpg
দেখলেন তো খুব সহজে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল এবং আলু ভাজি করা যায়।আর খেতেও অনেক অনেক সুস্বাদু ।

আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল ভাজি গরম ভাতের সাথে খেতে খুব পছন্দ করি।
আপনারা চাইলে ভাত,রুটি,পোলাও সাথে খেতে পারেন।খুব ভালো লাগবে খেতে।

আমার রান্না করার রেসিপি টি যদি আপনাদের ভালো লাগে।তাহলে ঘরে অবশ্যই অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশাকরি আপনাদের অনেক অনেক ভালো লাগবে।

ধন্যবাদ।

Sort:  

Congratulations @kolsomrita! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 10 upvotes.
Your next target is to reach 50 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Feedback from the July 1st Hive Power Up Day - ATH Volume record!


Congratulations @kolsomrita!
You raised your level and are now a Minnow!

Check out the last post from @hivebuzz:

Feedback from the July 1st Hive Power Up Day - ATH Volume record!