পরিচয় পর্ব।

in BDCommunity4 years ago

আসসালামুয়ালাইকুম,
আশা করছি সবাই ভাল আছেন আল্লাহর রহমতে। আমি কিছুদিন আগেই HIVE এর কথা জানতে পারি আমার ননদের কাছ থেকে। প্রথমে আমি @shahinaubl আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্ল্যাটফর্মের কথা জানানোর জন্য। আশা করছি এখানে যাত্রা আমার জন্য সুন্দর হবে। এটি এখানে আমার প্রথম পোষ্ট।

20191025_152437.jpg

আমি আপনার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছি। । তাতে নতুন বন্ধু তৈরি করতে সহজ হবে। এখানে যারা রয়েছে তারা আমার সম্পর্কে জানতে পারবে। আমার নাম মিতু আক্তার। আমার গ্রামের বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়াতে। ছোটবেলাটা আমি আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে কাটিয়েছি। আমি বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে পড়াশোনা করেছি। এটা আমার নিজ জেলায়। সেখানে ব্যবসায় শিক্ষা শাখা থেকে ইন্টার পাশ করি। আমার বিয়ে হয়েছে প্রায় ৬ বছর। বিয়ের পর থেকে আমি ঢাকায় বসবাস করতাম। কিন্তু কিছুদিন হয়েছে আমি চট্টগ্রামে আমার হাজবেন্ডের কাছে চলে এসেছি। আমার স্বামী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। আমার দুটি সন্তান রয়েছে। আমার দুই ছেলে। বড় ছেলের নাম আরাফাত, আর ছোট আনাস। সারাদিন ছেলেদের সাথে কাটাই।
আমার শখ। যদিও নিজের সম্পর্কে বলার তেমন কিছু নেই। কারণ সারাটিদিন আমার দুই ছেলের সাথে কাটিয়ে দেওয়া হয়।আমি সাধারনত রান্না করতে ভীষণ পছন্দ করি। দিনের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এটাই করা হয়।

আমি রান্না করতে ভালবাসি এবং আমি ভ্রমণ করতে ভালবাসি। আমি অবসর সময়ে ছেলেদের সাথে দুষ্টুমি করি। আমি তাদের খেলার জন্য সময় দেই। আর আমি আমার অবসর সময়ে বিভিন্ন হস্তশিল্প করি।

IMG_20211121_172017.jpg

IMG_20211121_170220.jpg

হঠাৎ করেই নতুন শহরে চলে আসা। এত বছর পর নতুন করে আবার সংসার গুছিয়ে নিতে হচ্ছে। এখনো সবকিছু সম্পূর্ণভাবে গুছানো হয়নি। প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এখনো কেনা বাকি রয়েছে। এত বছর যৌথ পরিবারে থাকার পর, হঠাৎ করে এমন একা হয়ে যাওয়া এটা নিজের কাছেও কিছুটা অদ্ভুত। তবু চেষ্টা করছি নিজের মতো করে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার। কিন্তু এখন হয়তো হুট করেই আর নিজের কাছের মানুষগুলোকে দেখতে পারবোনা। কারণ ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম শহর অনেক দূরে। যাতায়াতের সময় প্রায় ৬ ঘন্টা লাগে।

চট্টগ্রামে আসার পরে কিছু নতুন নতুন জায়গায় যাওয়া হয়েছে। ঢাকা থেকে খুব বেশি পার্থক্য খুঁজে পাইনি। এখানেও মানুষের ভিড় আর যানজটের সেই চির চেনা পথ। তবুও মানিয়ে নেয়ার চেষ্টায় আছি নতুন শহরে।

চেষ্টা করেছি নিজের সম্পর্কে কিছু বলার। আশা করছি আপনাদের আজকের দিনটি বেশ ভালো কেটেছে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য। আশা করছি নতুন কোন পোস্টে আবার দেখা হবে আপনাদের সাথে।

IMG_20211216_171802.jpg

IMG_20210514_181726.jpg