সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি,মুখে লেগে থাকার মত স্বাদ

in BDCommunity5 years ago

আসালামুআলাইকুম,
20210520_234922.jpg
সবাই কেমন আছেন।আশা করি সবাই ভালো আছেন।
চিচিঙ্গা সবজি খুবই সুস্বাদু সবজি।
বন্ধুরা, প্রচণ্ড গরম পরছে আমাদের দেশে।এই গরম আমাদের শরীরের তাপমাত্রা বেরে যাই।অনেক সময় খাদ্য গ্রহণে কারণে শরীরের তাপমাত্রা বেরে যাই।তাই সবজি খাওয়াটা এই গরমে খুব প্রয়োজন। চিচিঙ্গা দেহে তরল উৎপাদন বৃদ্ধি করে এবং শুষ্কতা দূর করে। চিচিঙ্গা দেহের শীতল প্রভাব দান করে।আমি প্রতি দিন চেষ্টা করি সবজি খেতে এবং আমার বাচ্চাদের খাওয়াতে চাই। চিচিঙ্গা সবজিটি খুব সুস্বাদু এবং পুষ্টিকর।
আজকে আমি সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি করেছি।আমি কিভাবে সুস্বাদু চিচিঙ্গা ভাজি করেছি আপনাদের ধাপে ধাপে দেখাবো।তাহলে চলোন আপনাদের সাথে শেয়া করি।
20210520_235357.jpg
....উপকরণ....
1/ চিচিঙ্গা 500 গ্রাম,
2/ চিংড়ি মাছ 100 গ্রাম,
3/ পেয়াজ 2-টি,
4/ কাঁচামরিচ 5-6 টি,
5/ লাল মরিচ গুড়া 1/4 চামচ,
6/ হলুদ গুড়া 1/2 চামচ,
7/জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
8/ টমেটো 1-টি,
9/ সয়াবিন তেল 3-চামচ,
10/ ধনে পাতা পরিমাণ মত,
11/ লবণ স্বাদ মত
20210520_235255.jpg
প্রথমে চিচিঙ্গা গুলো ছিলে মাঝারি আকারের টুকরো করে নিবো। তারপর চিংড়ি মাছ গুলো কুটে নিবো। চিচিঙ্গা এবং চিংড়ি মাছ কুটা শেষ হলে। ভালো ভাবে পানি দিয়ে ধুয়ে নিবো।
20210520_235313.jpg
তারপর চুলায় একটা প্যানে তিন চামচ তেল দিবো।তেল গরম হলে পেয়াজ,কাঁচা মরিচ কুচি দিয়ে হালকা ভাজবো।
20210520_235234.jpgপেয়াজ,কাঁচা মরিচ হালকা ভাজা হলে চিংড়ি মাছ প্যানে দিয়ে নেড়েচেড়ে দিয়ে।
20210520_235219.jpg
তারপর একে একে সব মসলা প্যানে দিবো।লাল মরিচ গুড়া,হলুদ গুড়া,জিরা,ধনিয়া গুড়া,এবং লবণ।
20210520_235200.jpg
সব মসলা দিয়ে ধুয়ে রাখা চিচিঙ্গা টুকরো গুলো প্যানে দিয়ে দিবো।
20210520_235130.jpg
চিচিঙ্গা এবং চিংড়ি মাছ দুই মিনিট মসলার সাথে কষাবো।চুলার মাঝারি আঁচে।
20210520_235101.jpg
চিচিঙ্গা এবং চিংড়ি মাছ কষানো হলে।এক কাপ পরিমাণ পানি দিবো চিচিঙ্গা সিদ্ধ হওয়ার জন্য।
20210520_235041.jpg
তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে। ছয় মিনিট রান্না করবো।ছয় মিনিট পর চিচিঙ্গা সিদ্ধ হলে টমেটোর টুকরো গুলো দিয়ে দিবো।
20210520_235011.jpg
টমেটোর টুকরো দিয়ে নেড়েচেড়ে দিবো। চিচিঙ্গা ভাজির ঝোল শুকিয়ে গেলে। ধনে পাতা কুচি দিয়ে নেড়ে।চুলা বন্ধ করে দিবো।
20210520_234946.jpg

তারপর চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি গরম গরম পরিবেশন করবো গরম ভাতের সাথে।আপনারা চাইলে ভাত অথবা রুটির সাথে খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি।
বন্ধুরা,আপনাদের যদি আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি ভালো লাগে। তাহলে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। আশ করি আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

Sort:  

খুব টেস্টি একটা রেসিপি ।আমি খুব পছন্দ করি। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

Congratulations @kolsomrita! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 6000 upvotes.
Your next target is to reach 7000 upvotes.
You received more than 500 HP as payout for your posts and comments.
Your next payout target is 1000 HP.
The unit is Hive Power equivalent because your rewards can be split into HP and HBD
You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Hive Tour Update - Account creation and Account Recovery steps
Support the HiveBuzz project. Vote for our proposal!

Hi @kolsomrita, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON