
পরীক্ষা এ যেন এক মহা বিপদের নাম । আমরা সকলেই কমবেশি এই জিনিস টাকে ভয় পাই।আমাদের সকলেরই হৃদয় স্পন্দন কয়েক হাজার গুন বৃদ্ধি পায় এই ভয়ানক শব্দটি শোনার পর।আমরা ছাত্রজিবনে সকলে এই কল্পনাটাই সবসময় দেখতাম যে পরীক্ষা মুক্ত পড়াশুনা । যাই হোক যতই ভয়ানক জিনিস হোকনা কেন এটা বাস্তবতা থেকে আমরা মুখ ফিরিয়ে নিতে পারি না। তাই আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে যেন আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারি।আজ আমি কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করবো যেখানে পরীক্ষার প্রস্তুতি নিয়ে চিন্তা দূর করার মূল মন্ত্র তুলে ধরা হবে।
একটি বিরতি বাড়াতে পারে আপনার স্মৃতির ধারন ক্ষমতাঃ

একটানা যেকোন কিছু করলে আমরা সবসময় বোরিং ফিল করি। তাই পড়ার সময় হয়তো এর প্রবনতা বেশি দেখা যায়, তাই পড়ার মাঝে একটি ছোট্ট ব্রেক নেওয়া উচিত। এতে মাইন্ড রিফ্রেশ হয় এবং পরবর্তিতে পড়াতে মননিবেশ দিতে সহজ হয় । তাই পড়ার সময় প্রতি ২০/৩০ মিনিট পর পর ৪/৫ মিনিট এর একটি ব্রেক নিয়ে নিতে পারেন।এতে মস্তিষ্কের ধারন ক্ষমতা বৃদ্ধি পাবে।
পড়ার রুটিন তৈরি করুন আজইঃ

যেকোন ধরনের কাজে সফলতা পেতে হলে তার দিকে একটি নিয়ম মাফিক এগিয়ে যেতে হয়। ঠিক তেমনি পড়ার ক্ষেত্রেও । পরীক্ষার পর্যন্ত যে কটি দেইন বাকি আছে ঐ কয়টি দিন বিভিন্ন সাবজেক্ট পড়ার জন্য ভাগ করে ফেলুন এবং একটি রুটিন তৈরি করুন আজই ।

This post has received a 16.50 % upvote from @booster thanks to: @zannat.