আবৃত্তি: গোলাপের নীচে নিহত হে কবি কিশোর - আবুল হাসান

in Hive Bangladesh5 years ago (edited)

▶️ Watch on 3Speak


আজ আরেকটি কবিতা আবৃত্তি করছি। আজকেও নিয়ে এসেছি আবুল হাসানের কবিতা।

বাংলা ভাষার আধুনিক কবিদের মধ্যে আবুল হাসান স্বতন্ত্র। আমার ব্যক্তিগত অবজারভেশনে আবুল হাসান হচ্ছেন বাংলা সাহিত্যের সবচেয়ে আন্ডাররেটেড কবি।

তার কবিতার মান অনুযায়ী প্রাপ্যসম্মান তিনি পেয়েছেন বলে আমি মনে করি না। অথচ তাঁর কবিতায় এত বছর পরেও যখন পড়ে মনে হয় সাম্প্রতিক কার লেখা কোন কবিতা।

আসুন আজ তার আরেকটি বিখ্যাত কবিতার আবৃত্তি আমরা উপভোগ করি..

গোলাপের নীচে নিহত হে কবি কিশোর আমিও ভবঘুরেদের প্রধান ছিলাম ।
জোৎস্নায় ফেরা জাগুয়ারা চাঁদ দাঁতে ফালা ফালা করেছে আমারও প্রেমিক হৃদয় !
আমিও আমার প্রেমহীনতায় গণিকার কাছে ক্লান্তি
সঁপেছি
বাঘিনীর মুখে চুমু খেয়ে আমি বলেছি আমাকে উদ্ধার দাও !
সক্রেটিসের হেমলক আমি মাথার খুলিতে ঢেলে তবে পান করেছি মৃত্যু
হে কবি কিশোর
আমারও অনেক স্বপ্ন শহীদ হয়েছে জীবনে কাঁটার আঘাত সয়েছি
আমিও।
হৃদয়ে লুকানো লোহার আয়না ঘুরিয়ে সেখানে নিজেকে দেখেছি
পান্ডুর খুবই নিঃস্ব একাকী !
আমার পয়ের সমান পৃথিবী কোথাও পাইনি অভিমানে আমি
অভিমানে তাই
চক্ষু উপড়ে চড়ুইয়ের মতো মানুষের পাশে ঝরিয়েছি শাদা শুভ্র পালক !
হে কবি কিশোর নিহত ভাবুক, তেমার দুঃখ আমি কি বুঝি না ?
আমি কি জানি না ফুটপাতে কারা করুণ শহর কাঁধে তুলে নেয় ?
তোমার তৃষ্ণা তামার পাত্রে কোন কবিতার ঝিলকি রটায় আমি কি জানি না
তোমার গলায় কোন গান আজ প্রিয় আরাধ্য কোন করতলও হাতে লুকায়
আমি কি জানি না মাঝরাতে কারা মৃতের শহর কাঁধে তুলে নেয় ?
আমারও ভ্রমণ পিপাসা আমাকে নারীর নাভিতে ঘুরিয়ে মেরেছে
আমিও প্রেমিক ক্রবাদুর গান স্মৃতি সমুদ্রে একা শাম্পান হয়েছি আবার
সুন্দর জেনে সহোদরকেও সঘন চুমোয় আলুথালু করে খুঁজেছি শিল্প।
আমি তবু এর কিছুই তোমাকে দেবো না ভাবুক তুমি সেরে ওঠো
তুমি সেরে ওঠো তোমার পথেই আমাদের পথে কখনও এসো না,
আমাদের পথ
ভীষণ ব্যর্থ আমাদের পথ।

(গোলাপের নীচে নিহত হে কবি কিশোর: আবুল হাসান)


▶️ 3Speak

Sort:  

আপনার প্রতিটি কবিতাই আমার অন্বক ভালো লাগে৷ কন্টিনিউ করে জান। হেলাল হাফিজের কবিতা আব্রিতির রিকোয়েস্ট থাকলো।

Congratulations @tariqul.bibm! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You distributed more than 20000 upvotes.
Your next target is to reach 21000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!