বাংলা হাইভ কমিউনিটি নিয়ে আমার কিছু কথা

সবাইকে শুভেচ্ছা! আজ এই প্ল্যাটফর্মের টাউন স্কয়ার (Town Square) গ্রুপে একটি পোস্ট দেওয়ার পর, এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি বাংলা কমিউনিটিতে যুক্ত হয়েছি কি না। এরপর আরেক ভাই আমাকে বাংলা কমিউনিটির লিংক দিয়ে সেখানে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানান। তাঁদের সেই সুন্দর সহযোগিতায় আজ আমি আনন্দিত মনে এই চমৎকার গ্রুপে যুক্ত হলাম।

এখানে এসে যখন এর বিবরণ পড়লাম, তখন মনে হলো—আমরা যারা নতুন Web3 দুনিয়ায় পা রেখেছি, Ecency প্ল্যাটফর্মটি আমাদের সৃজনশীলতা প্রকাশের জন্য এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে আমাদের লেখালেখি, মৌলিক ফটোগ্রাফি কিংবা নানা ধরনের ক্রিয়েটিভ কাজগুলো সুন্দরভাবে মূল্যায়িত হয়।

ভাবলাম, আমাদের মাতৃভাষা বাংলাকে নিয়ে এখানে কিছু কথা শেয়ার করা যাক। আমরা বাঙালিরা যদি প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু চেষ্টা করি, নিয়মিত ভালো কন্টেন্ট তৈরি করি এবং একে অপরকে সমর্থন জানাই, তবে ইনশাআল্লাহ এই বাংলা হাইভ কমিউনিটি একদিন অনেক বড় একটি পরিবার ও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে।

আসুন, আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাই এবং আমাদের মাতৃভাষায় ভালো কিছু সৃষ্টি করে এই ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করি। সবার জন্য অনেক শুভকামনা!

Sort:  

বাংলা হাইভ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। বাংলা হাইভ কমিউনিটিতে পোস্ট করার জন্য আপনাকে ৫০টি ইসেন্সি পয়েন্ট টিপস দেওয়া হয়েছে।

আপনার তুলা অন্তত একটি ছবি পোস্ট এডিট করে দিন। ছবি ছাড়া পোস্ট হাইভে খুব একটা চলে না।কখনোই অন্যের লেখা বা ছবি ব্যবহার করবেন না। সবসময় নিজের লেখা ও ছবি ব্যবহার করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন।

পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া! পরবর্তী পোস্টগুলো থেকে আমি এই বিষয়গুলো বেশ খেয়াল রাখব। ভালো থাকবেন।

কোনো সমস্যা বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই ইসেন্সি চ্যাটে বা কমেন্ট সেকশনে নক করবেন।আপনার দিনটি ভালো কাটুক।

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার এই চমৎকার সহযোগিতা ও গাইডলাইনের জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। কাজের মাঝে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমি অবশ্যই আপনাকে নক করব। আপনার জন্যও অনেক শুভকামনা রইল, আপনার দিনটিও খুব সুন্দর কাটুক

Congratulations @sarjan.hossain71! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You published more than 10 posts.
Your next target is to reach 20 posts.
You received more than 200 upvotes.
Your next target is to reach 300 upvotes.
You got more than 50 replies.
Your next target is to reach 100 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP