বন্ধুরা আপনাদের জন্য একটি কবিতা নিয়ে এসেছি যার নাম উল্টোপথে।কবিতাটি আমাদের শেখায় যে বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়, ভণ্ডামি এবং অন্যায়ের এক নির্মম বাস্তব। এই কবিতার মাধ্যমে আমি এখানে আক্ষেপ করে দেখিয়েছি যে, সমাজে এখন আর সৎ ও নীতিবান মানুষের কোনো কদর বা মূল্য নেই। যারা ধূর্ত, লোভী, দুর্নীতিবাজ ও অসৎ, তারাই আজ ক্ষমতা আর দাপটের জোরে সমাজের শীর্ষে অবস্থান করছে যা এই কবিতাটির প্রতিটি লাইন থেকে বোঝা যায়। অন্যদিকে, নিরীহ, ভদ্র ও শিক্ষিত মানুষেরা কোণঠাসা হয়ে মুখ বুজে চোখের জল ফেলছে।এক কথায়, পুরো সমাজ ও মূল্যবোধ আজ উল্টো পথে হাঁটছে তাই উল্টো পথে কবিতাটি লেখা।চলুন কবিতাটি আবৃত্তি করি।
উল্টোপথে--

রঙ্গে ভরা বঙ্গদেশে উল্টো পথে চলি
নীতিকথার ফুলঝুরিটা শুধুই মুখের বুলি।
ধূর্ত লোভী দাপুটেদের কণ্ঠে জয়ধ্বনি
শঙ্কিত আজ সুবোধ যারা, তুচ্ছ জ্ঞানী গুণী।
বীরদর্পে দাপুটেদের নীতিবিহীন কাজ
বিনয়ভূষণ দুর্বলতার প্রতীক যেন আজ।
শঠতা আর ভণ্ডামিতে ছেয়ে গেছে দেশ
ভোগবিলাসে মত্ত কেহ, কারও নিত্য ক্লেশ।
খাদ্যে ভেজাল কথায় ভেজাল ভণ্ড সাধুর দেশে ধর্মশালায় দুর্নীতিবাজ দানবীরের বেশে।বিধিবিরোধ বিপুল আয়ে কুড়াই যশ খ্যাতি ন্যায্য নীতির নিভৃতজন পোহাচ্ছে দুর্গতি।
ভণ্ড বেকুব বুক ফুলিয়ে কাঁপাচ্ছে সমাজ
সভ্য সুশীল সজ্জনেরা গুমরে কাঁদে আজ।
ধান্দাবাজির ঝাঙ্কায় ওদের বেশভূষা রঙিন
যুগটা এখন উল্টো পথের, সুবোধ মূল্যহীন।
Copyright: This is a self-written story by [Abbas Ali]. All rights reserved.
Posted Using INLEO
✅ Your post has been successfully curated by @banglahive!
🌟 Connect & Grow with Us:
👥 Join Our Community
💬 Join Our Discord Server
🤝 Follow Our Curation Trail
🟢 Support Bangla Hive:
Help us reward talented creators like you! Please consider supporting our community with an HP Delegation.