আমি একাকী ঘরের মধ্যিখানে
কানে ভেসে আছে
সময়ের পদচারণ।
হিসেবে খাতা ভরা
জীবনের লাভ লোকসান ।

জীবন অনেক সুন্দর মৃত্যু আছে তাই
হারানোর ভয় না থাকলে কি, কিছু পাওয়া যায় ?
বৃষ্টির কাছে খবর ছিল
গ্রীষ্মের কঠিন অপরাধ
সময় নিজেই শাস্তি দেয় ,
আমার আটকানোর উপায় নাই।
রাস্তার মোড়ে যে সাহিত্য জমে
তার অনুভূতি পেল কি শব্দের আশ্রয়?
আর যদি তা না হয় ,
ফেলে দাও খাতা কলম ,
মিথ্যে এ লেখালেখির দায় ।
ধন্যবাদ সবাইকে ।