কয়েক বছর পর হাই স্কুল জীবনের বন্ধুদের সাথে সময় কাটালাম।

in Freewriters3 years ago

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে আমার হাই স্কুল জীবনের বন্ধুদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করি-

বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত গুলো সবচেয়ে স্মৃতিময় হয়। স্কুল জীবনে বন্ধুদের সাথে কাটানো মুহুর্ত গুলো পূরো জীবনের জন্য একটা স্বরণীয় স্মৃতি হয়ে থেকে যায়। পরবর্তী সময়গুলোতে ইচ্ছা করলেও সেই মুহূর্ত গুলো আর ফিরে পাওয়া যায় না। আজ প্রায় চারটা বছর হয়ে গেল আমি হাই স্কুল জীবন পার করেছি৷ এসএসসি পরিক্ষার পর থেকে বেশি একটা হাই স্কুল জীবনের বন্ধুদের সাথে দেখা হয় না। কারণ, বিভিন্ন জন বিভিন্ন কলেজে ভর্তি হয়েছিল। মাঝে মাঝে কখনও চলতি পথে দুই একজনের সাথে দেখা হলেই তবে কথা বলা হতো। তাছাড়া কাউকেই বেশি এক সাথে পাওয়া যায় না।

IMG_20230422_183041.jpg

IMG_20230422_183009.jpg

প্রায় চার বছর পর আমি আমার হাই স্কুল জীবনের কিছু বন্ধুদের সাথে সময় কাটালাম। এবার ঈদের বাসায় গিয়েছিলাম৷ বেশ কয়েক দিন আগেই৷ ঈদের দিন ঈদের নামাজ আদায় করে এসে বিকেলের দিকে আমার কিছু বন্ধুকে ফোন দিয়ে বললাম চলো আমরা একটু ঘুরতে যায় অনেক দিন তো হলো দেখা হয় না৷ বিকাল ৪ টার দিকে আমি বাড়ী থেকে বের হয়ে কুমারখালি রেলওয়ে স্টেশনে গেলাম, তারপর সেখানে আমার আরও দুইজন বন্ধু আসল। সেখান থেকে আমরা কুমারখালি ইর্কো পার্কে গেলাম। সেখানে আমার আরও কিছু বন্ধু ছিল তাদের সাথে দেখা করতে গেলাম।

IMG_20230423_091500.jpg

IMG_20230422_183318.jpg

অনেক দিন পর এভাবে সকল বন্ধুদের সাথে দেখা করলাম। প্রথমেই আমি সবার সাথে ঈদের আনন্দ শেয়ার করলাম। তারপর কুশল বিনিময় করে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। সেই পূর্বের স্মৃতিগুলো যেনো কিছুটা ফিরে পাবার আনন্দ পাচ্ছিলাম। সবাই মিলে আড্ডা দেওয়া আর সেলফি তোলার মজাটাই যেনো আলাদা। সবাই মিলে নদীর ধারে সময় কাটানো আর নানা ধরনের কথার মজায় মেতে থাকাটা যেনো জীবনের সব কষ্টগুলেকে ভূলিয়ে থাকে। কয়েক বছর পর বন্ধুদের সাথে এভাবে ঈদের দিনকে উৎযাপন করলাম৷

আসলে প্রকৃত বন্ধু যারা তাদের সাথে কাটানো মুহুর্ত গুলো সব সময়ই স্মৃতিময় হয়ে থাকে। একজন প্রকৃত বন্ধু এমন হয়, যার সাথে সকল বিষয় শেয়ার করা যায়। মুহুর্তটা আমার বেশ ভালো কেটেছিল। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য৷