বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। অনেক মানুষ আছে যারা এটি খেতে পছন্দ করেন না। কেন পছন্দ করেন না তার পেছনেও ভালো যুক্তি আছে। কারন এটিতে এতো আঠা থাকে যে কাঁঠালের কোয়া বা কোষ বেরকারীর হাতে লাগবেই। হাত থেকে তা উঠাতে আবার সরিষার তেল মাখতে হয়।আমার খুব পছন্দের একটি ফল।মনে আছে এখনো যখন সদ্য বিয়ে করার পর সংসার শুরূ করলাম খুলনাতে। দুইজন মানুষ এর জন্য একটি কাঁঠাল কিনে আনলে খাওয়া সম্ভব হতো না।খুলনাতে তখন একদিন বাজারে দেখলাম কাঁঠাল ভেংগে শুধু কোয়া কেজি দরে মেপে বিক্রি করে।সেই থেকে সেভাবেই কেনা শুরু করলাম। এতে ঠকে যাওয়ার কোন ভয় থাকে না। দেখে শুনেই কেনা যায়। এখন আর সেই সিস্টেম নেই মনে হয়। ভেজালের দেশে ভেজালে ভরা সব। কাঁঠাল কিনে এখন আর ভালো কাঁঠাল পাওয়া যায় না।
(
source
অনেকে এ রসালো ফলটি না খেলেও এর বিচি খেতে পছন্দ করেন। কাঁঠালের বিচি পুড়িয়ে বা ভেজে ভর্তা করে,মিশ্রিত সবজীতে, মাছ-মাংসের সঙ্গে রান্না করে অথবা শুধু ভেজেও খায়নি এমন মানুষ আছে কিনা জানা নেই।
আমরা কাঠালের বিচি খেতে পছন্দকরি এটা ঠিক কিন্তু এর খাদ্যমান কেহই জানি না। জেনে অবাক হবেন যে কাঁঠালের বিচিতে রয়েছে কত পুষ্টিগুণ।
)
Source
পুষ্টিবিজ্ঞানীদের তথ্যানুযায়ী, প্রতি ১০০ গ্রাম আহার উপযোগী কাঁঠালের বিচিতে পাওয়া যায়-
| উপাদান | খাদ্যমান |
|---|---|
| শক্তি | ৯৮ ক্যালরি |
| কার্বোহাইড্রেট | ৩৮.৪ গ্রাম |
| প্রোটিন | ৬.৬ গ্রাম |
| ফাইবার | ১.৫ গ্রাম |
| চর্বি | ০.৪ গ্রাম |
| ক্যালসিয়াম | ০.০৫-০.৫৫ মিঃগ্রাঃ |
| ফসফরাস | ০.১৩-০.২৩ মিঃগ্রাঃ |
| আয়রন | ১.২ মিঃগ্রাঃ |
| সোডিয়াম | ০২ মিঃগ্রাঃ |
| পটাসিয়াম | ৪.০৭ মিঃগ্রাঃ |
এছাড়াও কাঁঠালের বিচিতে আছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-১২,রয়েছে ভিটামিন-এ, ভিটামিন-সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্ল্যাভোন ও স্যাপোনিনের মতো ফাইটো ক্যামিক্যালস।
এতো পুষ্টিগুণ সম্পন্ন কাঁঠালের বিচি কেন খাবেন না? এর উপকারিতা আছে বলেই তো সবাই আজ থেকে তা না ফেলে এই কাঁঠালের বিচি খাবেন-
ক। হজমশক্তি বাড়াতে সাহায্য করে ও বদহজম রোধ করে।
খ। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে।
গ। বিচিতে থাকা প্রোটিন ও মাইক্রোনিউট্রিয়েন্টস মানসিক চাপ কমাতে অনেক কার্যকরী।
ঘ। বলিরেখা দূর করে এবং ত্বকের বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে।
ঙ। বিচিতে প্রচুর পরিমাণে ভিটামিন 'এ' থাকায় এটি শিশুদের চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।
চ। রাতকানা রোগ কাটাতে সাহায্য করে।
ছ। বিচি খেলে চুলের আগা ফাটা সমস্যা রোধ করে ও চুল পড়া কমাতে সাহায্য ক।
জ। বিচি নিয়মিত খেলে তা শরীরে আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
ঝ। বিচি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
অনেককেই বলতে শুনা যায় কাঁঠাল খেলে বদ হজম হয়। আপনি হয়তো জানেনিনা কাঁঠালের বিচির মধ্যেই রয়েছে কাঁঠাল হজমের মূল প্রক্রিয়া। তাই কাঁঠাল খাওয়া শেষে ১/২ টি কাঁচা বিচি চিবিয়ে রসটা খেয়ে নিন,দেখবেন কিছুই হয়নি।
বাজারে আসতে শুরু করেছে কাঁঠাল, দেখে শুনে কাঁঠাল কিনে বেশি বেশি খান।
ধন্যবাদ সবাইকে, কস্ট করে পড়ে কিছুটা জেনেছেন বলে।
Congratulations @auzaman! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
Your next payout target is 50 HP.
The unit is Hive Power equivalent because post and comment rewards can be split into HP and HBD
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPSupport the HiveBuzz project. Vote for our proposal!
Source of potential plagiarism
Plagiarism is the copying & pasting of others' work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered fraud.
Guide: Why and How People Abuse and Plagiarise
Fraud is discouraged by the community and may result in the account being Blacklisted.
If you believe this comment is in error, please contact us in #appeals in Discord.