মালাই চা খাওয়ার আড্ডা 😋😋।।Malai Cha Adda।। (BG/EG)।।

in BDCommunity4 months ago

1000085795.jpg

BNG-ENG

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আসলে বাসায় সব সময় চা তৈরি করে খেয়ে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন রকমের চা তৈরি করি। আজ ভেবে নিলাম বাইরে চা খাব। তাও আবার মালাই চা। বিশেষ করে শীতের দিনে চা আমি অনেক পছন্দ করি।
সবাই মিলে একসঙ্গে গিয়ে যখন বসে খাই তখন খুবই ভালো লাগে তাই আপনাদের মাঝে শেয়ার করছি।
আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।

Assalamu Alaikum.

I hope everyone is doing very well. Alhamdulillah I am also doing very well. Today I have a different video for you. Actually, I always make and eat tea at home. I make different types of tea at different times. Today I thought I would have tea outside. That too, Malai tea. I like tea a lot, especially on winter days.
It feels very good when we all go together and sit and eat, so I am sharing it with you.
I hope you will like it a lot.

1000085794.jpg
1000085593.jpg

যখন আড্ডা দেই।

আমরা একসঙ্গে পাঁচজন গিয়েছিলাম। আমি এবং আমার দুই ছেলে এছাড়াও আমার সঙ্গে ছিল আমার ননদ এবং শশুর আব্বা। আমার শ্বশুর আব্বার মত ভালো মানুষ আসলে হয় না। আমার দুই ছেলেকে যখন আদর করে আমার কাছে মনে হয় আমার বাবার থেকেও অনেক আপন। প্রতিটা মানুষের ঘরে যে নয় এমন একটা শশুর হয় আমি দোয়া করি। আমি তোমার শ্বশুরকে পেয়ে নিজের বাবাকে ভুলে গিয়েছি।
তাই যদি কখনো আমি বাহিরে কোন কিছু খেতে যাই অবশ্যই শশুর আব্বা জানকে নিয়ে যায়।
আমার শ্বশুর আব্বা যখন যেতে চান না আমার দুই ছেলে জড়িয়ে ধরে জোর করে নিয়ে যান এতে শশুর আব্বা অনেক খুশি হন। এরকম ছোট ছোট বিষয় মন জয় করা যায়। প্রথমে আমরা চারটা মালাই চা অর্ডার করি। পরে আমরা আর একটা মালাই অর্ডার করি। মোট পাঁচটা মালাই চা।
চা তো নিশ্চয়ই গরম গরম খেতে হবে আর বসে থাকা যায় না।

When we chat.

Five of us went together. Me and my two sons, my sister-in-law and father-in-law were also with me. There are no good people like my father-in-law. When he loves my two sons, I feel closer to him than my own father. I pray that there is a father-in-law like that in every person's house. I have forgotten my own father after getting your father-in-law.
So if ever I go out to eat something, my father-in-law definitely takes me.
When my father-in-law doesn't want to go, my two sons hug me and force me to take him, which makes my father-in-law very happy. Small things like this can win hearts. First we order four Malai tea. Later we order another Malai. A total of five Malai teas.
Tea must be eaten hot and you can't sit still.

1000085793.jpg

চা খাওয়ার ভাবটা দেখেন। কত ঢং করে খাচ্ছেন এনারা। আমার কাছেও কিন্তু খুব ভালো লাগতেছে।
প্রতি কাপ চায়ের মূল্য ছিল পঁচিশ টাকা। এখানে শুধুই একই রকম চা পাওয়া যায় না অনেক রকমের চা পাওয়া যায়।
বাচ্চারা তো বাহিরে খেতে ভীষণ পছন্দ করে। আমি তো মাঝে মাঝে আমার বাচ্চাদের বাহিরে নিয়ে যাই খাওয়ানোর জন্য।
আমার ছোট ছেলে বলে আম্মু আমরা সবসময় এরকম বাহিরে এসে খেতে চাই।
আপনাদের বাচ্চারা ও কি এমন বায়না করে। অবশ্যই জানাবেন।

Look at the way they are eating tea. How beautifully they are eating. I also like it very much.
The price of each cup of tea was twenty-five taka. Here you don't only get the same kind of tea, you get many different kinds of tea.
Children really like to eat outside. Sometimes I take my children out to eat.
My younger son says, "Mom, we always want to come out and eat like this."
Do your children also make such promises? Of course, let me know.

1000085796.jpg

আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা একসঙ্গে ঘুরিয়ে অনেক আনন্দিত এবং এই মালাই চা খেয়েও। আড্ডার সঙ্গে চা খেতে গল্প করতে সময়টা খুবই সহজে চলে যায়। এই মালাই চায়ের মাঝে এতটা দুধের সর ছিল বাচ্চারা খুবই পছন্দ করেছে।
আমার এই ঘোরাঘুরির সময় আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি এজন্য আমি আনন্দিত।
এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

Alhamdulillah, we are all very happy to travel together and also to have this Malai tea. Time passes very easily by chatting and having tea. There was so much milk in this Malai tea that the children liked it very much.
I am happy that I was able to share this time of my travel with you.
I would like to thank everyone who has been with me so far.
I am saying goodbye like today, wishing that you all stay well and healthy, may Allah have mercy on you.