টেস্টে আবারো ব্যর্থ বাংলাদেশ!

in BDCommunity4 years ago (edited)

ক্রিকেট! বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় একটি খেলা। বর্তমানে ক্রিকেট শুধুমাত্র খেলার মধ্যেই আবদ্ধ নেই, এটি এখন লাখো বাঙালির আবেগের জায়গা। গত কয়েক বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে এসেছে অনেক পরিবর্তন। এখন তারা জয়ের জন্য মাঠে নামে, শুধুমাত্র খেলার জন্য নয়। পৃথিবীর প্রতিটি শক্তিশালী দল এখন বাংলাদেশকে যথাযথ সম্মান দিয়ে কথা বলে, যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

বাংলাদেশের ক্রিকেট দলের এমন সাফল্য আশা জাগিয়েছে প্রতিটা ক্রিকেটপ্রেমীর মনে৷ এখন তারা বিশ্বকে জয় করতে চায়। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ দল জেনো আবারও হারিয়ে যাচ্ছে কোন অজানায়। দুই-একজন ছাড়া কেউ ই পারফর্ম করতে পারছেনা। ব্যাটিং, বলিং এমনকি ফিল্ডিং ও ব্যর্থ তারা। তবে কি আবারো খারাপ দিন আসতে চলেছে বাংলাদেশে ক্রিকেটের?

সম্প্রতি সমাপ্ত সিরিজগুলো লক্ষ্য করলে দেখা যায়, বাংলাদেশ সবচাইতে বেশি ব্যর্থ টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে উন্নতির কোন ছিটেফোটাও নেই৷ উল্টো সময়ের ব্যবধানে অবনতি হয়েই যাচ্ছে।আফগানিস্তানের মতো নতুন টেস্ট খেলুরে দলের সাথেও তারা অপারগ। সর্বশেষ দেখায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরেছে লজ্জাজনকভাবে৷ দলের এমন হারের দায়ভার নিবে কে?


image.png
Unsplash

টেস্টে বাংলাদেশের সবচাইতে বেশি দূর্বলতা লক্ষ করা যায় ব্যাটিং ইউনিটে। বেশিক্ষন মাঠে অবস্থান করার মতো নেই কোন চেষ্টা। সবাই থাকে আসা যাওয়ার ভিরে। অনেকে তো আবার রানের খাতাটাও খুলতে পারে না। সম্প্রতি বাংলাদেশ টেস্টে এক ইনিংসে ছয়জন ব্যাটার শূন্য রানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে। প্রতি ম্যাচেই দেখা যায় দুই-একজন ছাড়া কারোই কোন পারফরম্যান্স নেই। এই দুই একজনের পারফরম্যান্স দিয়ে আর জাই হোক টেস্ট ম্যাচ জয় করা সম্ভব না। হয়তোবা দশটা ম্যাচের মধ্যে একটা / দুইটা ম্যাচ জয় চলে আসবে।

টেস্টে এক মোস্তাফিজ ছাড়া বাংলাদেশের নেই কোন ভালো মানের পেইস বলার। তবে মোস্তাফিজও টেস্ট খেলতে ইচ্ছুক নয়। আর বাকি যারা আছে তাদের বলের নেই কোন ধার। দলের প্রয়োজনে একটা উইকেট তুলে নিবে এরোকম বোলারের বড়ই অভাব বাংলাদেশ টেস্ট দলের৷

বাংলাদেশ দল বর্তমানে উয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ খেলছে। সেউ ম্যাচের অবস্থা কি জানেন? বাংলাদেশ দল ১০৩ রানে অল-আউট। যেখানে ছয়জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছে শূন্য রানে। এক অধিনায়ক সাকিব করেছে ৫০ এর বেশি রান। কিন্তু অন্যদিকে ওয়েস্ট-ইন্ডিজ দল ঠিকই রান করে পাচ্ছে একই পিচে। তারা ৯০ এর বেশি রান করেছে মাত্র দুই উইকেট হারিয়ে৷ তাহলে কি এটা সম্পূর্ণ বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা না?

এখন ম্যাচ শেষের আগেই বলা যাচ্ছে বাংলাদেশ এই ম্যাচটি হারতে চলেছে৷ কিন্তু এভাবে আর কতোদিন? এখনোই উত্তম সময় টেস্ট দল নিতে ভাবার। এমন লজ্জাজনক হার কোন ভক্তের কাম্য নয়। যথাযথ পদক্ষেপ না নিলে সামনে আরো খারাপ সময় আসতে চলছে বাংলাদেশ ক্রিকেটের।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL