ভারত পাকিস্তান মহারনে জয়ি ভারত!! 🏏

in BDCommunity4 years ago


FB_IMG_1661765663102.jpg
ICC

এশিয়া মহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান। প্রতিবেশী দেশ হলেও তাদের মধ্যে বন্ধুত্বের চাইতে বৈরিতাটাই বেশি। দু'একদিন পরপরই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করে। কোন পক্ষই কাউকে ছাড় দিতে বিন্দুমাত্র রাজি নয়৷

রাজনৈতিক সীমানা পেরিয়ে এই উত্তেজনা কাজ করে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে ক্রিকেট ম্যাচে তা সবচাইতে বেশি লক্ষ্য করা যায়। ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা ভিন্নরকম পরিবেশ। সাধারণ ম্যাচের চাইতে যার মূল্য অনেক বেশি। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে সমালোচকরা মেতে উঠে আলোচনা-সমালোচনায়। দুই দলের সাপোর্টারদের মধ্যে বিরাজ করে থমথমে পরিবেশ। মাঠে যাই হোক ; তর্কে হারতে কেউ রাজি নয়।

সম্প্রতি ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচকে ঘিরে আবারো উৎসবে মেতেছে ভক্ত সমর্থকরা। এবার এই দুই দলের দেখা এশিয়ায় চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে। গতকাল বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকায় ডুবাইয়ের মাটিতে এই টুর্নামেন্টের সবচাইতে উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। শেষবারের দেখায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ভারতকে হেসে- খেলে হারিয়েছিলো পাকিস্তান। জয় তুলে নিয়েছিলো ১০ উইকেটের বিনিময়ে। তাই এই ম্যাচে ভারত মাঠে নেমেছিলো হারের প্রতিশোধ নিতে। অন্যদিকে পাকিস্তানের জন্য যা ছিলো ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের লড়াই।

চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে, শেষ ওভারের নাটকীয়তায় জয়টা নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া। তবে বহুদিন পর এক জমজমাট ম্যাচ দেখার সুযোগ পেয়েছে ভক্ত সমর্থকরা।

ম্যাচ এর শুরুতে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ভারত। দুবাইয়ের মাটিতে রান তারা করে জয় করাটা তুলনামূলক সহজ, তাই তাদের এমন সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করতে নেমে ভালো করতে পারেনি পাকিস্তান দল। দলীয় মাত্র ১৫ রানেই কেচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন পাকিস্তানের প্রধান বেটার এবং ক্যাপ্টেন বাবর আজম। তার বিদায়ে হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামান। তবে এই ম্যাচে সততার দৃষ্টান্ত স্থাপন করে আউট হয়ে সাজঘরে ফিরে ফখর জামান। প্রতিপক্ষের কোন খেলোয়ার আবেদন না করলেও, নিজের ব্যাটে বল লাগায় মাঠ ছাড়েন তিনি।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৪৭ রানে অলআউট হয় টিম পাকিস্তান। ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান ৪২ বলে ৪৩ রানের একটি ধীরগতির ইনিংস খেলেন৷ আপাত দৃষ্টিতে দেখলে এটি অনেক ছোট টার্গেট হওয়ার কথা, কিন্তু এই মাঠেই যে অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোর ১৪৪!

জবাবে ব্যাট করতে নেমে মোটেও ভালো শুরু করতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচের দ্বিতীয় বলেই দলীয় ১ রানে আউট হয়ে সাজঘরে ফিরেন কে এল রাহুল। তবে সেই চাপ সামাল দিয়ে ৪৯ রানের জুটি গড়েন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কিন্তু তার কিছুক্ষন পরেই তিন রানের ব্যবধানে দুজনেই আউট হয়ে ডাগআউটে ফিরে গেলে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।

ধীরগতির ইনিংসের ফলে শেষ পাচ ওভারে ৫১ রানের সমীকরণ দাঁড়ায় ভারতের সামনে। একটা সময় তা কঠিন মনে হলেও রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়ার অসাধারণ ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই জয় পায় ভারত। ছয় মেরে ইনিংসের সমাপ্তি টানেন হার্দিক পান্ডিয়া। বল হাতেও এদিন সে ছিলো দুর্দান্ত।

বহুদিন পর এমন একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পেরে খুশি ভক্ত সমর্থকরা। ভারত পাকিস্তানের জয় ছাপিয়ে, ক্রিকেটের জয় হয়েছে এই ম্যাচে। আশা করি সামনের ম্যাচগুলোতেও তা বজায় থাকবে।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL