ফুটবলপ্রেমি বাঙালি ⚽⚽⚽

in BDCommunity4 years ago (edited)


image.png
PIXABAY

ফুটবলপ্রমিদের আবাসস্থল বাংলাদেশ। ফুটবল বাঙালির কাছে আবেগের জায়গা। এখানে ফুটবলকে শুধু খেলা হিসেবে বিবেচনা করা হয়না! এখানে কারো কারো কাছে ফুটবল হলো আবেগ, সম্মান আর ভালোবাসা। বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলকে নিয়ে যতো মাতামাতি। তাই যখন দু'দলের খেলার সময় আসে তখন উৎসবে মেতে ওঠে পুরো বাংলাদেশ।

সামনে বিশ্বকাপ ফুটবল, ফুটবলের সবচাইতে রোমাঞ্চকর আসর। সেই আসরে উৎসবে মেতে ওঠে পুরো ফুটবল দুনিয়া। এবার ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। কাতার বিশ্বকাপ ফুটবলের আমেজ ইতিমধ্যেই বয়ে চলছে প্রতিটি বাঙালি ফুটবল প্রেমিদের মনে৷ তার মাঝেই বর্তমানে আর্জেন্টিনা ও ব্রাজিলের ছোট ছোট সাফল্যগুলো রাঙিয়ে তুলছে প্রতিটি ফুটবল ভক্তকে।

এইতো দু'দিন আগে ফাইনালিসিমা ট্রফি জয় করে নিলো আর্জেন্টিনা। ইতালিকে হারিয়ে তাদের এই দারুন সাফল্য। যেই আর্জেন্টিনা ২০+ বছরেরও বেশি সময় জুরে কোন ইন্টারন্যাশনাল ট্রফি জয় করতে পারেনি, সেই আর্জেন্টিনা এক বছরের ব্যবধানে জয় করেছে দুটি আন্তর্জাতিক মানের শিরোপা। প্রথমটি তাদের ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫ তম কোপা আমেরিকা ট্রফি জয় এবং এবার তারা জিতেছে মহাদেশীয় ট্রফি৷ কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে নিয়ে অনুষ্ঠিত হওয়া ফুটবলের নতুন সংযোজন ফাইনালিসিমায় আর্জেন্টিনা ইতালি কে হারিয়েছে ৩-০ গোলের ব্যাবধানে। এতেই পুরো বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা মেতে উঠেছে আনন্দ উল্লাসে৷ নিজের প্রিয় দল আন্তর্জাতিক শিরোপা জয় করেছে, আর উৎসব হবে না, তা কি করে হয়!


FB_IMG_1654262361983.jpg
COPA AMERICA
FB_IMG_1654262597947.jpg
COPA AMERICA

নিজের প্রিয় দলের জয়কে উদযাপন করতে পিছিয়ে নেই ব্রাজিলের সমর্থকরা। হয়তো তারা কোন ট্রফি জয় করেনি! তবুও প্রিয় দল ব্রাজিল তাদের ভক্তদের উপহার দিয়েছে এক বিশাল জয়৷ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে তারা দক্ষিন কোরিয়াকে তারা হারিয়েছে ৫-১ গোলের ব্যাবধানে৷


FB_IMG_1654262886603.jpg
GOAL

শুরু থেকেই অনেক আক্রমণাত্মকভাবে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের দুই মিনিটের মধ্যেই তারা প্রথম গোলটিও করে। তবে গোলটি কাটা পরে অফসাইডের মারপ্যাচের কারনে। তবে প্রথম গোলটি পেতে ব্রাজিলকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের সাত মিনিটেই এক দারুন ক্রস থেকে দক্ষিন কোরিয়ার জালে বল জরায় রিচারলিশন। তারপর থেকে সমান তালে খেলতে থাকে দক্ষিন কোরিয়াও। বল পেলেই আক্রমণে ওঠার চেষ্ঠা করছিলো তারা। ম্যাচের ৩১ মিনিটে তারা সফল ও হয়৷ শক্তিশালী ব্রাজিলের ডিফেন্স আর গোলকিপারকে পরাস্ত করে প্রথম গোল আদায় করে নেয় তারা।

তবে গোল হজম করার পর আরও বেশি আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৪২ মিনিটে ডি-বক্সের ফিতরে ফাউল করার ফলে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে দলকে আবারো লিড এনে দেয় ব্রাজিলের প্রানভোমরা নেইমার জুনিয়র। বিরতির পর আবারো পেনাল্টি পায় ব্রাজিল এবং আবারো গোলস্কোরার সেই নেইমার। পেনাল্টি দুইটি অসাধারন গোল করেন এই বিশ্বাসেরা প্লেয়ার। কোরিয়ার গোলকিপারকে দুবারই বোকা বানান তিনি।

পরবর্তীতে কৌতিনহো এবং কেব্রিয়া জেসুসের অসাধারন দুটি ফিনিশিংয়ে ৫-১ গোলের বিশাল ব্যাবধান নিয়ে মাঠ ত্যাগ করে তিতের বাহিনী। কোরিয়ান ফুটবল ভক্তদের ভালোবাসায় সিক্ত হয় পুরো ব্রাজিল দল। ব্রাজিলের এমন জয়ে আনন্দে মেতে উঠে বাংলাদেশের ফুটবল প্রেমিরাও।

কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিল অনেক ভালো ফুটবল খেলা উপহার দিবে এটা প্রতিটা বাঙালি ফুটবলপ্রেমীদের কাম্য। আশা করি প্রিয় দল আমাদের হতাশ করবেনা৷

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL