অবিশ্বাস্য জয়ে সিরিজ বাঁচিয়ে রাখলো অস্ট্রেলিয়া!

in BDCommunity2 years ago

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের এরপর এবার টি-টোয়েন্টিতেও জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচটি জয়ের কৃতিত্বটা পুরোটাই পাবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের অন্যতম নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ বলে ১০৪ রানের অবিশ্বাস্য একটি ইনিংস উপহার দেয় এই হার্ড হিটার ব্যাটসম্যান। এই ইনিংস টি যেনো বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাক্সওয়েলের ঐতিহাসিক ইনিংসটিরই পুনরাবৃত্তি!

ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যাকর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অনুষ্ঠিত হয় ভারতের গুহাটিতে অবস্থিত বারশাপারা ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দুই ম্যাচে হারার পর এই ম্যাচটি অনেকটাই অস্ট্রেলিয়ার জন্য সিরিজের টিকে থাকার লড়াই ছিলো। ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়া টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও দলে একটি পরিবর্তন আনে ভারত। মুকেশ কুমারের পরিবর্তে এই ম্যাচে একাদশে জায়গা পায় আভেশ খান।

অস্ট্রেলিয়ার আমন্ত্রণের শুরুতে ব্যাটিংয়ে এসে ভালো করতে পারেনি ইন্ডিয়ান ওপেনাররা। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা জাইসুয়াল এই ম্যাচে মাত্র ৬ রান করেই আউট হয়ে যায়। এমনকি ঈশান কিশান এই ম্যাচের রানের খাতা খুলতে ব্যর্থ হয়। মাত্র চব্বিশ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই চাপ সামাল দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এবং ঋতুরাজ গাইকোয়াড।

ভারতের ক্যাপ্টেন ২৯ বলে ৩৯ রান করে আউট হয়ে গেল একপ্রান্তে ব্যাট হাতে ঝড় চালায় ঋতুরাজ গাইকোয়াড। তিলক বার্মাকে সাথে নিয়ে গড়ে ১৪০ রানের অনবদ্য পার্টনারশিপ। ৫৭ বলে ১২৩ রানে অপরাজিত থাকে ভারতের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে আসা গাইকোয়াড। নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২২২ রানে থামে ভারতের ইনিংস। প্রথম ১০ ওভারে ভারত ৮০ রান সংগ্রহ করলেও ; পরবর্তী ১০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে দলটি। এতেই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামনে ২২৩ রানের পাহাড়সম লক্ষ্য নির্ধারিত হয়।

২২৩ সালের বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়ার ওপেনাররা। তবে অল্প রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি। সেই অবস্থা থেকে দলকে একাই টেনে তোলে গ্লেন ম্যাক্সওয়েল। ক্যাপ্টেন মাথেউ ওয়েডকে সঙ্গে নিয়ে প্রায় অসম্ভবকেই সম্ভব করে এই প্লেয়ার। সর্বশেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিলো ৪২ রানের। ১২ বলে ৪২ রান সংগ্রহ করা মোটেও সহজ কাজ ছিলোনা। কিন্তু এই শেষ দুই ওভারের নাটকীয়তায় জয় পায় অস্ট্রেলিয়া।

এই জয়ে সিরিজে টিকে রইলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এর আগের প্রথম দুইটি টি-টোয়েন্টির হেরেছে দলটি। ফলে এই ম্যাচে ভারতের সামনে সুযোগ ছিল দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করার। কিন্তু ম্যাক্সওয়েলের অতিমানবিয় ইনিংসের কাছে হারতে হয়েছে দলটিকে। ফলে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে প্রথম তিন ম্যাচ শেষে সমীকরণ ২-১ ব্যাবধানের!


1000009175.jpg
ICC-INTERNATIONAL CRICKET COUNCIL