Homonyms : Super Power💥💥💥 [ Week #9 ]

in BDCommunity4 years ago (edited)

শুভ সন্ধ্যা! আশা করি সবাই ভালো আছেন। আবারো নতুন বিষবস্তু নিয়ে #bdc-shorts হাজির হয়েছে আমাদের মাঝে। bdc-shorts ; Week #9 এর এবারের টপিক “ শক্তি বা Power ” তাও আবার “ Supernatural বা অতিমানবীয়"। বিষয়টা হলো, “ যদি আমাকে কোন সুপারন্যাচারাল পাওয়ার বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয় আমি কোনটি বেছে নেবো? এবং এই পাওয়ার/ শক্তিটি বেছে নেওয়ার কারন কি?


image.png
UNSPLASH

ছোটবেলা থেকেই কার্টুনের প্রতি আসক্ত আমি। সুপার পাওয়ার বিশিষ্ট মুভিও বেশ পছন্দ। এসব মুভি/ কার্টুনগুলোতে দেখা যেতো সুপার পাওয়ার ব্যাবহার করে অনেক অসাধ্য সাধন করা যেতো। এই যেমন ; বেন টেইন কার্টুনে দেখতাম এক সুপার-নেচারাল ঘড়ির সাহায্যে অনেকগুলো পাওয়ারফুল ক্যারেক্টারে রূপ নিতে পারতো বেন। যার মাধ্যমে সে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতো। তাছারাও সুপার পাওয়ার বিশিষ্ট স্পাইডারম্যান, ব্যাটম্যান, আয়রনম্যান, হ্যারি পটার, ক্যাপটেন আমেরিকা মুভিগুলোর ফ্যান আমি। অনেক সময় ভাবতাম ; ইশ! যদি আমার এই পাওয়ার থাকতো 😃 । একবার তো বেন টেন কার্টুনের ঘড়ির মতো ডিজাইনের ঘড়িও কিনেছিলাম।

যাইহোক, যদি আমাকে কোন সুপারন্যাচারাল শক্তি বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি একের অধিক অর্থাৎ তিনটি পাওয়া বেছে নেওয়া পছন্দ করবো।

প্রথমত আমি মৃত্যুকে জয় করতে চাই (Immortality)। কবি বলেছেন, “ মরিতে চাইনা আমি এই সুন্দর ভুবনে "। আমিও কবির সাথে একমত। এই সুন্দর পৃথিবীতে কে মরতে চায় বলুন? হাজার হাজার বছর বাচতে চাই। পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে রেখে যেতে চাই পদচিহ্ন। পৃথিবীর সৌন্দর্যটাকে না দেখে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পক্ষে নই আমি। তাই আমি অমর হয়ে চাই।

দ্বিতীয়তঃ, উড়তে পারার শক্তিটা চাই ই চাই ( Flying Ability) । কেননা ভ্রমন আমার প্রধান শখ। কিন্তু বাস জার্নি মোটেও পছন্দ নয়। তার উপর ইদানীং একসিডেন্টের পরিমান অনেক বেড়ে গেছে। বিমানে করে আকাশপথে যাওয়ার সামর্থ নাই! এখন যদি উড়তে পারি তাহলে আর কষ্ট করে বাসে জার্নি করা লাগবে না। বিশেষ করে জ্যামের শহর ঢাকাকে খুব সহজেই পাড়ি দিতে পারবো। ফলে বাড়িতে যাওয়াটাও সহজ হয়ে যাবে 😃। তাছাড়া হাজার হাজার ফিট উপর থেকে পৃথিবী দেখতে কতোটা সুন্দর তাও উপভোগ করা যাবে। আহা! কতোই না ভালো যদি উড়তে পারতাম।

শেষমেষ আমি চাই টাকা তৈরির ম্যাজিকাল পাওয়ার( Money Making Power)। কেননা ; বর্তমান পৃথিবীতে টাকাই সবকিছু। টাকা আছে, তাহলে সবজায়গাতেই আপনার সম্মান আছে। আর টাকা নেই! তাহলে সমাজ তো দূরের কথা, পরিবারের কাছেও সম্মান থাকবেনা আপনার। নিজের সুপার পাওয়ার ব্যাবহার করে কোটি কোটি টাকা তৈরি করে সেই টাকা দিয়ে আমি আমার চাহিদা মেটাবো। অভাবগ্রস্থদের পাশে দাড়াবো ; কেনোনা ছোটবেলা থেকেই আমার ইচ্ছা সমাজের, দেশের অভাবগ্রস্থদের জন্য কিছু করার। কাউকে কষ্ট পেতে দেখলে খুব কষ্ট হয় আমারও। অনেক টাকা তৈরি করে একটা সময় আমি পৃথিবীর অন্যতম ধনী ব্যাক্তি হয়ে উঠবো। চারদিকে আমার সুনাম ছড়িয়ে পড়বে৷ এইতো এতুটুকুই 😁।

যদি সুযোগ হয় তাহলে আমি এই তিনটি সুপারন্যাচারাল পাওয়ার অবশ্যই লুফে নিবো। বাহ! ভাবতেই ভালো লাগছে 🙃🙃।

Sort:  

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

এই তিনটা পাওয়ার যার কাছে থাকবে পুরো দুনিয়াটাই তার দখলে থাকবে। :)

তবে কি পুরো দুনিয়া দখলে নিয়ে নিবো?