বড় হয়ে কী হবো ,
এই চিন্তাটা বরাবরই অবেহেলিতই রইলো।
উচ্চ মাধ্যমিকের আহ্লাদ শেষে,
যেবার সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বলে,
ভীষণ অটুট লক্ষ্য নিয়ে পড়ছিলো;
আমি কোনো এক খাম খেয়ালে-
কাঁধে গীটার একটা নিয়ে
বেসুরো তালে অযথা সুরের জালে,
'সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা' গাইবার চেষ্টায় প্রাণান্ত।
বাবা যখন "তোমার দ্বারা কিসসু হবেনা" আক্ষেপে
প্রতি রাতে ভাত পাতে মাথা নাড়তো-
আমি তখন ভাবতাম,
"নাহ! একটা কিছু আমাকে হতেই হবে!"
কিন্তু দিন হলে আবার সে ভীষণ কর্মহীন ব্যস্ততায়
অসম্ভব ব্যস্ত সময় পার করতে করতে
বাবার ক্লান্ত মুখটা বারবার হারিয়ে যায়।
আমার প্রেমে পড়ার কথা ছিলো।
অন্তত রাই'এর লাজুক হাসিটা দেখে,
আমার চুরমার হয়ে প্রেমে পড়ার কথা ছিলো।
অথচ আমি তখন "টুইন টাওয়ারের" ধ্বংস নিয়ে
কিশোর পাশার সাথে আলোচনায় বসার চিন্তামগ্ন ছিলাম।
.
তারপর যখন,
ডাক্তার বন্ধুর রোগী হলাম,
ইঞ্জিয়ার বন্ধুকে মস্করা করতে শেখালাম,
আইনের দপ্তরি বন্ধুটাকে আইনের ফাঁক শেখালাম!
আর সবার মুহুর্মুহু সাফল্যে উদরপূর্তি করছিলাম;
ভাবছিলাম-
যাক! আমি কিছু হলাম বটে!
অমনি বাবা চশমা উপর দিয়ে তাকিয়ে বলে,
"তোমার দ্বারা কিসসু হলোনা"
খেয়াল করলাম, বাবার চশমার কাঁচ আগের চেয়ে পুরু।

নিদারুণ অবহেলায় ভেবে দেখলাম,
অমলকান্তি তবুতো রোদ্দুর হতে চেয়েছিলো।
কিন্তু আমিতো কোনো লক্ষ্যই নির্ধারণ করিনি!
কেবল গভীর অধ্যাবসায়ে উচ্ছন্নে যেতে ব্যস্ত থেকেছি।
থাক!
নাই বা হলো আমার দ্বারা কিছু!
আমি বরং উচ্ছন্নেই যাই!
Damn... Just.. damn :'))
😇
Damn you, you make me so jealous Sigh :3
Where's the story I requested all those times ago :v
If you say it like that I will literally feel too arrogant and happy 😂
umm...I thought that was just random inspirational stuff 😶 you were actually looking forward to that!
Yoo did you ever saw me writing in bangla?? :3 I have a huge admiration for people who excel in this area. Because I am unable to do that :3
And Yess I was looking forward to it, I did make the request, now didn't I?? :3 and here you are, breaking the promise :3
No one gives this egg any patta :3
Kidding! Already planned a trilogy. 2 preceding letters, with a short story in 3rd part as "রাই কিশোরী অমনিবাস"
Already published 1st letter, don't know if you have read it.
And please don't put too much expectation.
Not much literature will be there. But I hope you will enjoy the cliché, end of 90's timeline story.
Really!! You posted already?? Well I am gonna check now :v
😍lovely. Waiting for your trilogy.
I think I am writing more instead of trilogy😶 And the trilogy is not this one, রাই-কিশোরী অমনিবাস
Yup I read that one too. I know its different blog, But both are beautiful and I just wanted to let you know.
I know i know. I wait actually after posting Bangla stuff when u will read 🤧
😍Really!!!!!! I am delighted and these are the best words, one can get from their idol. Thank you😁
Shit you are exaggerating too much 😶 Appreciate still 😂
I am speechless... What are you woman!?
Eheheh... You flatter too much 😬
This was good, girl! It was really good!
Then I will take that.
Thank you very much. Means a lot
আমি অমলকান্তি হয়ে রাত হতে পারবো না? রোদ্দুরই হয়া লাগবে?🤥
তুমি অমলকান্তি কেনো হবে।
তুমি রাত হতে চাও হও,
বাঁকা চাঁদও হতে পারো
রোদ্দুর না হতে চাইলে ছায়া হও
বৃষটি হও, অথবা ঝড়ো হওয়া
কোবতে বুঝি না আমি, তয় বৃক্ষরাজির পানে চাহনিময় ছবি ভাল্লাগছে!
কোবতে আমিও বুঝিনে 😶
এটা কোনো কোবতের মাঝেই পড়েনা। আনাপ সানাপ গদ্য কবিতার নামে মস্করা কেবল!