বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন আমার ভালোবাসা

বৃষ্টি মানে আনন্দ , বৃষ্টি মানে অনুভূতি , বৃষ্টি মানে হালকা শীতে জড়িয়ে থাকা চাদর , বৃষ্টি মানে একটু একটু মৃদু হাতের আদর। আমরা প্রত্যেকটা মানুষ বৃষ্টি খুব পছন্দ করি। যদি সেটা হয় বর্ষাকালে , আমার বর্ষাকাল খুবই ভালো লাগে। আমি এই বর্ষার মাস টাকে খুব ইনজয় করি। প্রতিটি বর্ষাকালে আমার জীবনে এক একটি দারুন মুহুর্ত নিয়ে আসে , যদিও আমি আগের পোস্টে বৃষ্টি নিয়ে কিছু কথা বলেছি , আজও আবার নতুন কিছু ছবি নিয়ে নতুন একটি পোষ্ট আপনাদের সামনে তুলে ধরলাম।

আমি বৃষ্টি পছন্দ করি , বৃষ্টির প্রতিটি ফোঁটা আমার জন্য মুক্তা স্বরূপ , আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি , যখন আমার মন খুব খারাপ থাকে তখন যদি আমি বৃষ্টিতে ভিজি আমার মন মুহূর্তে ভালো হয়ে যায় , সেটা যখনই হোক , যে ধরনের মন খারাপ হোক। বৃষ্টির দিনের কিছু অসাধারণ মুহূর্ত রয়েছে আমার জীবনে। যে দিনগুলো আমার এই বৃষ্টির দিনে মনে পরে । প্রতিটা বৃষ্টির ফোঁটা আমাকে মনে করিয়ে দেয় সেই মুহূর্তের কথা। প্রতিদিন প্রতিটি বৃষ্টির ফোঁটা আমি অনুভব করি, আমার হাতের স্পর্শে, বারান্দায় হোক বা ছাদে।

বৃষ্টি আসা মাত্রই দুই হাত বাড়িয়ে দেই বৃষ্টির দিকে। যখন বৃষ্টি আমার হাতে স্পর্শ করে , সত্যিই আমার খুবই ভালো লাগে। বৃষ্টি পড়া শেষে প্রতিটি গাছের ঢালে ঢালে পাতায় পাতায় মুক্তোর মতো লেগে থাকে বৃষ্টির হাজারো ফোঁটা । ধরতে যেন টোপ করে পড়ে যায়। তখন গাছের ও পাতার প্রত্যেকটা ফোটায় যেন খুব অসাধারণ দৃশ্য ফুটে উঠে যা খেয়াল করলে দেখা যায়়।

আমার এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। আমি যখন খুবই ছোট তখন থেকেই আমি বৃষ্টি খুব পছন্দ করি। আমার ছোট থেকেই বৃষ্টির প্রতি একটা আকর্ষন কাজ করে। ছোটবেলায় যখন বৃষ্টিতে ভিজতাম , প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম। মা খুবই বকাবকি করত , কিন্তু কে কার কথা শুনে। কিছুতেই কিছু হলো না , আমার বৃষ্টি ভেজা আজ অব্দি কেউ বন্ধ করতে পারল না।

খুব ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে। মনে যেন একটি অসাধারণ শান্তি পাই । কোথায় যেন হারিয়ে যেতে ইচ্ছে করে , কোথায় যেন উড়ে যেতে ইচ্ছে করে , যেখানে না আছে কোন বাধা বারণ। আমার জানা মতে আমাদের প্রত্যেকটি মানুষের মনেই এই ধরনের চিন্তা ভাবনা আসে। সেটা একমাত্র সম্ভব এই বৃষ্টির মাধ্যমে , কেননা বৃষ্টিতে ভিজতে ভিজতে মানুষ স্বাভাবিক চিন্তাভাবনা থেকে অনেকটাই দূরে সরে যায়। তখন এই স্বাভাবিক চিন্তা ভাবনা গুলো মাথায় আর কাজ করে না। সে মুহুর্তে আমরা হারিয়ে যেতে চাই কোন এক স্বপ্নের দেশে।

আমি প্রত্যেকটি বৃষ্টির দিন ভিজতে না পারলেও প্রতিটি ফোঁটা আমি অনুভব করি। আমার হাতের ছোঁয়াতে , আর মৃদু মৃদু হাসি দিয়ে প্রতিটি মুহূর্ত অনুভব করি আমি।
Congratulations @farzanaakter! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 1750 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPCheck out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!