অবশেষে বৃষ্টির ছোঁয়া ও আমার অনুভূতি

in BDCommunity5 years ago

হ্যালো বন্ধুরা।
অবশেষে বৃষ্টির ছোঁয়া ও আমার অনুভূতি

বৃষ্টি যখন আমি ভালোবাসি , বৃষ্টি পরে টাপুর-টুপুর , পায়ে দিয়ে সোঁনার নুপুর। যখন আমি বৃষ্টিতে আমার হাতের স্পর্শ করছিলাম , তখন আমি গুন্ গুন্ করে এই গান গাচ্ছিলাম। তখন মনে হয় এত আনন্দ এত ভালো লাগা আমি অনেকদিন ওর অনুভব করছি। অনেক দিন পর নেমে আসলো আল্লাহর রহমতের বৃষ্টি। অনেক দিন যাবৎ মানুষ অনেক কষ্ট করছে বৃষ্টির জন্য। আল্লাহ মানুষের কষ্ট কমিয়ে দিয়েছে অনেক তাই এই বৃষ্টির মাধ্যমে। আমি কাল একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি প্রচন্ড গরম নিয়ে। ও প্রচন্ড গরমে মানুষের যে কত কষ্ট হচ্ছে এসকল বিষয় নিয়ে এবং বৃষ্টি আল্লাহর রহমত এই বৃষ্টিও অনেক দিন ধরে হচ্ছে না। আমরা আল্লাহর কাছে দোআ করতে করতে আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন এবং আমরা বৃষ্টির ছোঁয়া পেয়েছি।

20210525_152046.jpg

20210525_151823.jpg

আমি ভালোবাসি বৃষ্টি , এতটাই ভালোবাসি যে আমি সবসময় বৃষ্টিতে ভিজি , কিন্তু কাল এই বৃষ্টিতে ভিজতে পারলামনা কারণ সন্ধ্যা ফেরিয়ে রাত হয়ে গিয়েছিলো। আমি আমার জন্নে অনেক বৃষ্টিতে ভিজেছি , আর বৃষ্টিতে ভিজার কারণে অনেক বার আমার জ্বর ঠান্ডা কাশিও হয়েছে , তবুও আমি বৃষ্টি ভালোবাসি ও বৃষ্টিতে ভিজতে চাই।

IMG20210524222758.jpg

IMG20210524222548.jpg

IMG20210524222622.jpg

মন যতই খারাপ থাকুক না কেন , বৃষ্টি আসার আগে যে ঠান্ডা বাতাস বয়ে যাই , আর সেই ঠান্ডা বাতাস যখন গায়ে লাগে তখন কেমন জানি মন শরীল সব কিছু চাঙ্গা হয়ে যাই , মনে হয় আমার জীবনে কোনো কষ্ট দুঃখ কিছু নেই। আর যখন বৃষ্টি নামে সেই বৃষ্টির ছোঁয়া হাতে মুখে ও শরীলে পরে তখনকার অনুভূতি হয়তো বলে বুজতে পারবো না , আপনারা যদি কেউ আমার মতো বৃষ্টিতে বুজতে পছন্দ করেন ও ভিজে থাকেন তাহলে এর অনুভূতি আপনারা বুজতে পারবেন।

IMG20210524222840.jpg

IMG20210524222907.jpg

IMG20210524222916.jpg

এই একদিনের বৃষ্টির কারণে অনেক মানুষের কষ্ট কোন গেছে। অনেকের মন ভালো হয়ে গেছে , রাস্তার ধুলাবালু কমে গেছে , অনেক ফুল ও ফলের গাছ বৃষ্টি হওয়াতে তাজা হয়ে গেছে। আর প্রচন্ড অসহ্যকর গরম থেকেও মানুষ রাখা পেয়েছে। আমি দেখেছি বৃষ্টি হওয়ার পর থেকে গরমের তাপ অনেক কমে গেছে। আমি শুনেছি বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়েছে , এই বৃষ্টি যেন আরো হয় আমি এটা চাই , বাংলাদেশের মানুষ যেন আরো ভালো থাকতে পারে।

IMG20210524222925.jpg

IMG20210524223031.jpg

IMG20210524223120.jpg

বাসার বারান্দা থেকে আমি কিছু বৃষ্টির ফোটোগ্রাফি করেছি। এই ফোটোগ্রাফি করতে গিয়ে আমার ফোন কিছুটা ভিজে গিয়েছে , তবুও আমি বৃষ্টিতে ভিজা রাস্তা গাছের পাতা ও লেম্পপোষ্টের ছবি তুলেছি। রাতের অন্ধকারে ছবিগুলো এতটা ভালো আসেনি তবুও আমি চেষ্টা করছি সুন্দর ভালো ছবি গুলো তুলার। বৃষ্টিতে ভিজতে যেমন ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে বৃষ্টির পাশে বসে বৃষ্টি দেখতে। আর আমি বৃষ্টিতে ভিজতে পারিনি তো কি হয়েছে , যখন বৃষ্টি হয়েছে ততক্ষন আমার হাত জানালার বাহিরে ছিল , বৃষ্টির ছোঁয়া ঠিকই আমি পেয়েছি।