একাকিত্বর ভাবনা !

in BDCommunity4 years ago

যে মানুষটা সকালে দু'মুঠো শিউলি পেলেই খুশি হয়ে যায়,তাকে সেই দু'মুঠো শিউলিও দেবার মতো মানুষ থাকে না!যেই মানুষটা শীতের কুয়াশামাখা সন্ধ্যায় বসে কেবল দু'লাইন কবিতা শুনতে চেয়েছে,তাকে কবিতা শুনানোর মতো লোক আদৌ খুঁজে পাওয়া যায় নি!যে মানুষটা চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রচুর গল্প(অর্থবহ এবং অর্থহীন) করতে চেয়েছে,দিনশেষে সে দেখলো তার সাথে বসে দু'দন্ড গল্প করার মতো মানুষ আসলে তেমন কেউ নেই!

একটা মানুষ কখন মরে জানেন?
যখন সে বুঝে সে একদম একা।

InShot_20221105_113439052.jpg
না পাওয়া কিংবা একাকিত্বের ঘটনাগুলো আসলে খুবই বাস্তবিক।আমরা যেমনটা চাইবো প্রথম কথা হচ্ছে ব্যাপারগুলো সেভাবে ঘটবে না!দ্বিতীয় কথা হলো দিনশেষে একজন মানুষ আসলে সত্যিই একা!কিন্তু তাই বলে জীবন যে অসুন্দর তা কিন্তু না,একাকিত্বটাও সুন্দর,অন্যরকম সুন্দর! কিন্তু একাকিত্বের সৌন্দর্য্য উপলব্ধি করতে তীব্র মনোবল থাকতে হয় ।

একাকিত্ব যখন গ্রাস করে ফেলে তখন মনে হয় অসহ্যকর একটা সময় পার করছি। ভালো-মন্দ কোনো কিছুর মধ্যে পার্থক্য করতে পারিনা তখন।কখনো কখনো মনে হয় পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমি আবার কিছুক্ষণ পরেই যেন রাজ্যের সব চিন্তা ভাবনা আমার মাথায় ভর করে মনকে অস্বাভাবিক রকম অস্থির করে তোলে। অনুভূতিটা আরো বিষাদময় হয় যখন মনে হয় আমি একা আমার সাথে কেউ নেই , বন্ধুবান্ধব ভাই ব্রাদার সবকিছুই মেকি ।এসব চিন্তা ভাবনার শেষ কোথায়? এর থেকে মুক্তির পথ কি? এমন হাজার ভাবনা একাকিত্বকে আরও জাগিয়ে তোলে ।

সেদিন একটা লেখা পড়লাম , তা হলো

-"ধরেন আপনি ভার্সিটিতে বা কলেজে বা স্কুলে যান।আপনি দেখছেন অন্যরা তাদের বন্ধুদের জন্য জায়গা রাখছে,কিন্তু আপনার পাশে বসার মতো ‘কন্সট্যান্ট’ কেউ নাই।তারপর ধরেন আপনি ভার্সিটি আসলেন কি না তাতে কারো আসে যায় না,কেউ বলতেসে না ,”দোস্ত আসলি না কেনো?”
তারপর আপনার জন্য কোথাও কেউ অপেক্ষা করছে না।
বিষয়গুলো খুব ছোট,সিম্পল লাগছে না?
কিন্তু যারা অলরেডি মেন্টালি ডিসটার্বড তাদের কাছে এটাকে কী মনে হয় জানেন?Unwanted feel হওয়া।"

আমরা যতোই বলি ,”"নিজের জন্য বাঁচো।"- কেউ নিজের জন্য বাঁচতে পারে না বেশিদিন।সবার যত্ন,আদর,ভালোবাসা প্রয়োজন - যারা বিভিন্ন কারণে মেন্টালি ডিসটার্বড ওদের আরো প্রয়োজন। আসলে দিন শেষে কেউ একা হতে চায় না ।আমিও না , আপনিও না ।একাকিত্ব সুন্দর , তবে তা ক্ষনিকের জন্য মানা যায় , আজীবনের একাকিত্ব খালি কষ্টই দেয় ।

একা বাঁচতে শিখা যায় তবে একা বেঁচে থাকা কী আদৌ যায় ?!!

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Sort:  

Hi @mariumsehri, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

একাকীত্ব জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ, একদম জীবনের শুরুতে যার খেলায়, মাঝখানের সময়টাতে আর জীবনের শেষে যখন সব রং মুছে যায়৷ যদি কেউ বলে, চারপাশে হাজারো মানুষের কোলাহলে মুখর একটি ব্যাক্তিও ভীড়ের মাঝে নিজেকে একাকী অনুভব করে, হৃদয়ের শূন্যতা দীর্ঘ সময়ের সঙ্গ দিয়েও পূর্ণ করা যায় না - তাহলে আসল সত্য চোখে পড়ে।

যৌবনে একাকীত্ব এলে তাকে আঁকড়ে ধরতে শেখাটাও একটা ক্রেডিট, একটি এচিভমেন্ট, কারন সে একাকীত্বের পরতে পরতে শিক্ষা রয়েছে,অভিজ্ঞতা রয়েছে, ধাঁধার সমাধান রয়েছে। তবে একটাই পরামর্শ দিতে চাই, একাকী জীবনে যারা সামনে পথ চলতে পারে,তারা দিন শেষে নিজ বাড়ির পথ খুঁজে পায়, আপনিও পাবেন - সে দোয়া করি,

আসলেই , একাকিত্বের স্বাদই অন্যরকম ! প্রথমে একটু খারাপ লাগে তবে একবার এই একাকিত্ব অন্তরে মিশে গেলে নিজেকে খুজে পাওয়া যায় , যা অনেক বেশী শান্তির ...

লেখাটি সময় নিয়ে পড়বার জন্য ধন্যবাদ !