কল্পনার জগৎ আর কাল্পনিক চরিত্র !!

in BDCommunity5 years ago

আমরা সবাই একা , কিন্তু আসলে আমরা একা নই ! বাস্তবে কেউ আমাদের না থাকলেও কাল্পনিক একটা জগৎ আমরা তৈরী করে নেই ৷

IMG-20210704-WA0008.jpg
আলো আঁধারিরও বাস্তবে কেউ নেই কথা বলার মতন ৷ সে কাল্পনিক এক মানুষের সাথে কথা বলে ৷ অনেকটা নিজ থেকে তৈরী এক আত্মার সাথে তার কথা হয় !! ওই আত্মা আর তার কথোপকথন অনেক টা এমন হয় -

"-আলো আঁধারি ,বড্ড বেমানান হয়ে যাচ্ছ মনে হচ্ছে!!
=বেমানান ?!! আমি ?! কেনো , কী করলাম আমি ?!
-কেমন যেন বেখেয়ালভাবে কথা বলছো!! অচেনা প্রাণের দেখা পেয়ে গেলে নাকি ?!
=আহ!! অচেনা প্রাণ !! না তো , তেমন তো কিছু হয়নি !!
-দক্ষিণের বাতাস যে তোমার গায়ে লেগেছে তা বুঝেছি , বকুলের দেখা পেলে নাকি ?!
=বকুল ?!! লোকে এখন বকুলকে দাম দেয় না তো !! একগুচ্ছ কদম লাগে সবার, বকুল তো আলো আঁধারির কাছের, লোকে সে কথা কী করে জানবে ??! আর লোককে জানাতে যাবোই বা কেন ?!
-ইশ !! তোমার কথার আগা গোড়া কিছুই আমি বুঝি না !! বাদ দাও , বলো কেমন আছো ?!
=কেমন আছি ?! হুম ..ভালোই আছি বোধহয় !! হ্যা!! ভালো আছি ..
-তা নিজ ঘাটে ভেলা বানালে ?! নিজ দ্বারে কারো পদধূলি নিয়েছো ?!
=ভেলা তো সে কবেই ডুবেছে , আর ভগ্ন দ্বারে পদধূলি কে দিবে বলো দেখি !!ভগ্ন দ্বারে কেউ কিছু দিতে চায় না ..অবশ্য ধূলিটুকু রাখার জায়গাও তো নেই !!
-আলো আঁধারি !! তুমি কী বলো তো ?!! নিজেকে কেউ এতোটা অবহেলিত ভাবে?!
=ডুবন্ত ভেলা , ভগ্ন দ্বার আর সীমান্তের প্রকোষ্ঠ পর্যন্ত তিরস্কার নিয়ে অবহেলিত না ভাবাটাও বোকামি !! মুখে না করলেও অন্তরে অবহেলিত না ভাবাটা মেকীকতাও বটে ....."

যে কথা গুলো আলো আঁধারি কাউকে বলতে পারেনা অথচ বলতে চায় , ঠিক সেই কথা গুলোই বলার জন্য এক কাল্পনিক জগৎ সে তৈরী করে ! আর তার কাছে কথা জানতে চাওয়ার জন্য সে এক কাল্পনিক আত্মা তৈরী করে !!

আসলে মানুষ যখন কথা বলার মানুষ খুঁজে না পায় তখন সে নিজের সাথে কথা বলতে চায় , আসলে সে কথা বলে হালকা হতে চায় ৷ কথার চাপ অনেক বড় চাপ ! মানুষকে মানসিক ভাবে বিকারগ্রস্থ করে দিতে পারে এই কথা বলতে না পারার একাকিত্ব ৷

আমরা সবাই চাই এমন একজন মানুষ যে আমাদের কথা শুনবে , আমাদের কথা বলে হালকা হবার জায়গা হবে ৷ যখন বাস্তবে কেউ না থাকে তখনই মানুষ কল্পনার জগৎ সাজায়, আর এই কল্পনার জগতে কাল্পনিক চরিত্র নিয়ে সবাই খুশি থাকে ৷ একধরণের মিথ্যে খুশিতে সবাই নিমিত্ত থাকে ৷

আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Sort:  

Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Feedback from the July 1st Hive Power Up Day - ATH Volume record!