জীবন : থামা যাবেনা এমন এক অধ্যায় !

in BDCommunity5 years ago

জীবন হলো নদীর পানির মতন , বয়ে যায় , জোয়ার -ভাটা আছে ঠিকই কিন্তু থেমে থাকা নেই !

InShot_20210503_223627546.jpg

জীবন একটা পথ , যা কখন শেষ হবে কেউ জানি না , আর জীবনে কাটানো প্রত্যেকটা দিন হলো এক একটা অধ্যায় ! জীবন অসীম না , এর সীমা আছে কিন্তু তা অজানা ! যেহেতু জীবনের সীমা অজানা তাই এর প্রতিটি অধ্যায় ভালো করে বাঁচতে হয় , একটা অধ্যায় খারাপ হলে পরবর্তী অধ্যায় ভালো করার চেষ্টা করতে হয় ৷

জীবনে চলার পথে অনেকে আসবে , তার মধ্যে কেউ আমাদের পাশে সীমাহীন পথ হাটবে আবার কেউ মাঝ পথে চলে যাবে ৷
কিন্তু জীবন চলবে , এগিয়ে যাবে ৷ তাই আমাদের কে সিদ্ধান্ত নিতে হবে এই জীবনটা আমরা যাদের হারালাম তাদের নিয়ে আফসোস করবো নাকি যারা আমাদের পাশে আছে তাদের নিয়ে হাসিখুশি থেকে জীবন কাটাবো ৷

জীবন হলো যুদ্ধক্ষেত্রএখানে টিকে থাকতে হলে আর এগিয়ে যেতে হলে আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে ৷ কখনও অন্য মানুষের সাথে , কখনও সমাজের সাথে , কখনও আপন মানুষদের সাথে , কখনও নিজের সাথে !

এই সকল যুদ্ধের মধ্যে কঠিন যে যুদ্ধ তা হলো নিজের সাথে নিজের যুদ্ধ ! কারণ এই যুদ্ধে হৃদয়ের সাথে মস্তিষ্কের যুদ্ধ হয় ৷ কিন্তু জীবনে টিকে থাকতে হলে , এগিয়ে যেতে হলে আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই মস্তিষ্ককে বিজয়ী ঘোষিত করে এগিয়ে যেতে হয় ৷

জীবনে এমন মানুষও আসবে যারা বাঁচতে শিখাবে , হাসতে শিখাবে , নির্ভর করতে
শিখাবে , মানসিক প্রশান্তির কারণ হবে ৷ কিন্তু এরাই একসময় চলে যাবে ! তাই বলে থেমে যাওয়া যাবেনা ! কষ্ট বুকে চেপে না রেখে তা থেকে শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে হবে ৷

জীবন একটা ৷ তাই জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো ৷

মন খারাপ হবে , স্বাভাবিক ! মাঝে মাঝে কিছু ভালো লাগবেনা তাও স্বাভাবিক ৷ কিন্তু তাই বলে থেমে যাওয়া যাবেনা ! আঁধারে কান্না করে আলোতে হাসতে শিখতে হবে ৷

কিছু স্মৃতি হাসাবে , কিছু স্মৃতি কাঁদাবে , কিছু স্মৃতি আফসোস বয়ে আনবে ! এইগুলো জীবনের অংশ ! মেনে নিতে হবে ! এগিয়ে যেতে হবে ! কারণ জীবনে চলার পথে থেমে যাওয়া মানে হেরে যাওয়া ! তাই যেকোনো পরিস্থিতেই এগিয়ে যেতে হবে ৷

আফসোস , হারিয়ে ফেলা , নতুন কারও আগমন হবেই ! মানুষ আসবে যাবে , কিন্তু এগিয়ে যেতে হবে নিজ গন্তব্যে ৷ মনে রাখতে হবে " এটা আপনার পথ , অনেকেই আপনার সাথে হাটবে ঠিকই , কিন্তু কেউ আপনার জন্য হাটবে না , নিজের পথ নিজেকে হাটতে হবে৷ "

ধন্যবাদ সবাইকে আমার প্রবন্ধ পড়ার জন্য , আজকের মতন বিদায় নিচ্ছি ৷ সবাই ভালো থাকবেন এই কামনা করছি ৷

Sort:  

Hi @mariumsehri, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON