আমি ভালো রাখি ;
আমি কথা বুঝি ;
আমি মন ভুলাই !!
দিন শেষে আমাকে বুঝার মানুষটা কোথায়
পাই ?!
পুরোদিন হাসি মুখ বুকে পুষে রাখা অনেক যন্ত্রনা , দিন শেষে তা দেখার মানুষ কই ?! আমি সকলের খারাপ লাগাগুলো শুনে তাদেরকে হালকা হবার সুযোগ দেই , আমার কথা বলার মানুষটা কই ?! আমি তোমার খারাপ দিনের সঙ্গী হই , আমার খারাপ দিনের সঙ্গী কই ??

আমরা অনেকেই ভালো থাকার নাটক করি , মনের মধ্যে হাজারটা বেদনা নিয়ে হেসে বেড়াই তবুও অন্যের মন খারাপ শুনলে দৌড়ে যাই তার মন ভালো করতে ! অন্যের দুঃখে তাদের পাশে থাকি , তাদের মানসিক অবসাদ দূর করতে আমরা অপ্রাণ চেষ্টা করি ! অথচ দিন শেষে আমাদের দিকটা দেখার মানুষ খুঁজি !
অনেকেই বলে আমি ভালোই থাকি , আমার আবার মন খারাপ হয় নাকি ?! আমরা তাদেরকে বিশ্বাস করি ! কারণ আমরা তাদের হাসি মুখের পিছনের কান্না বুঝি না ! আমরা তাদের চোখ পরতে পারিনা ! আসলে আমরা সময় নিতে চাইনা অন্যদের অন্যদের নিয়ে ! আমরা আমাদের দিকটা দেখি ! স্বার্থপর হয়ে বসে
থাকি , অথচ আমরা বুঝিও না !
সবারই বলার জন্য কিছু কথা থাকে , প্রতিটা মানুষের কিছু ভালোলাগা থাকে ঠিক তেমনই কিছু খারাপ লাগাও থাকে ! দিন শেষে আমরা সবাই একটা ব্যক্তিগত মানুষ চাই , আসলে আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত মানুষ লাগে যার কাছে দিন শেষে নিজেকে প্রকাশ করা যাবে ! ভালোলাগা কিংবা খারাপ লাগা বলা যায় !
আমরা অন্যকে মোটিভেশন দিতে পারি , তার মধ্যে বেঁচে থাকার আগ্রহ জোগাতে পারি , এগিয়ে যাবার আগ্রহ জোগাতে পারি ৷ দিন শেষে নিজেকে বুঝ দেওয়া যায়না ! অন্যকে বুঝ দিয়ে তাদেরকে ভরসা দেওয়া যায় , নিজেকে নিজেই ভরসা যোগানো যায়না !
তাই সবারই একটা ব্যক্তিগত মানুষ দরকার হয় , যার কাঁধে মাথা রেখে ভবিষ্যৎ নিয়ে ভাবা যাবে , প্রচন্ড খারাপ লাগার সময়টাতে তার বুকে অন্তত কাঁদা যাবে , ক্লান্ত রাতে যার কোলে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমানো যাবে ৷ এমন একজন প্রয়োজন যার কাছে গেলে নিজেকে একা লাগবে না ৷ মনের কথা বলার আগে ভাবতে হবেনা ! নিজেকে পূর্ণভাবে প্রকাশ করা যাবে এমন একজন মানুষ সবারই দরকার ৷
যারা অন্যকে বাঁচার প্রেরণা দেয় , তারও প্রেরণার দরকার হয় ৷ যারা অন্যকে প্রাণ খুলে বাঁচতে শিখায় দিন শেষে তারও প্রাণ খুলে কথা বলার মতন একজন মানুষ দরকার হয় ৷ একান্ত ব্যক্তিগত মানুষ!
ধন্যবাদ সবাইকে আমার লেখা প্রবন্ধটি পড়ার জন্য ৷ আজকের মতন বিদায় নিচ্ছি ৷সবাই ভালো থাকবেন এই কামনা করছি ৷
Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPTo support your work, I also upvoted your post!
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!