মর্গ!!

in BDCommunity5 years ago

সবকিছুর সমাপ্তি থাকে ; সবকিছুরই পরিণতি থাকে ।
কিছু পরিণতি ভালো হয় আবার কিছু পরিণতি ভালোর জন্য হয় !

IMG-20210920-WA0001.jpg
মানুষ তার প্রিয় মানুষের কাছ থেকে সব থেকে বেশী করে চায় সেই প্রিয় মানুষটাকেই। প্রিয় মানুষটা যখন নিজেকে না দিয়ে অন্য সব কিছু দেয় তখন অন্য সব কিছু মিথ্যা মনে হয় ! বানোয়াট লাগে !

যে তোমাকে প্রিয় মানুষ ভাবে , আজ যাকে দেখে আজ তুমি পিঠ ঘুরিয়ে ফেলছো একদিন তোমাকে পিঠ ঘুরানোর কষ্টটাও করতে হবে না!! বাস্তবতা , সে থাকবে না ...তার অপেক্ষার সীমা শেষ হয়ে চিরনিদ্রা যাবে , তোমার উপেক্ষাকে ঐদিন একাকিত্ব অনুভব করতে হবে !! একাকিত্বের স্বাদ সেদিন তুমি তার কাফনের আবরণে দেখতে পাবে।

যে তোমাকে নিয়ে সমগ্র কিছু কল্পনায় সাজিয়ে ফেলে , সে তার কল্পনা করাটাও বন্ধ করে ফেলবে , অবহেলায় কিছু থাকে না !! কিচ্ছুনা। প্রিয় মানুষটার অবহেলা মৃত্যুর দ্বারপ্রান্তে এনে দেয় অজান্তেই।

যে তোমাকে প্রিয় মানুষ ভেবে দুঃখগুলোও সুখ ভেবে আগলে নিয়েছে সে যেদিন ভীড় জমাবে অজানা লাশের ভিড়ে সেদিন তুমি বুঝবে অবহেলার একাকিত্ব কতটা করুণ ।কতটা নির্মম।

সবকিছুর একটা সীমা পার হবার পর আর কিছুতেই আগের মতন মন ভোলায় না .....তখন স্নিগ্ধতার চেয়ে উপেক্ষার ভয়টা মনে গেঁথে যায় ۔۔۔۔۔আর এই উপেক্ষার ভয় আস্তে আস্তে ভিতর থেকে মানুষকে শেষ করে দেয় ।

কিছু কিছু সমাপ্তি ভালোর জন্যই হয় বোধহয় ।যেমনটা আলো আঁধারির বেলায় হয়েছে ! রোজ এক নতুন ভোরে আলো আঁধারি তার প্রিয় মানুষের খোঁজ নিতে কল দিতো , সে বিরক্ত হতো বুঝতে পেরেও তার সান্নিধ্য চাইতো। আজও নতুন ভোর হয়েছে ।তবে আলো আঁধারি তার প্রিয় মানুষের খোঁজ নিতে না বরং তার প্রিয় মানুষটার কাছে তার খোঁজ দেওয়ার জন্য শেষ বারের মতন কল গিয়েছিলো অন্য কারও মাধ্যমে !
" মর্গ থেকে বলছি।এক বেওয়ারিশ লাশের সাথে পাওয়া ফোনে আপনার নাম্বারটাই লাস্ট কল লিস্টে ছিলো । যদি বডিটা সনাক্ত করে যেতেন ...."

সেদিন তার প্রিয় মানুষটার পক্ষ থেকে পাওয়া উপেক্ষা আর বিরক্তিরও একাকিত্ব অনুভব হবে! বেওয়ারিশ লাশের ভীড় থেকে বডি সনাক্ত করতে মর্গে গিয়ে কিঞ্চিৎ আফসোসও হবে !

আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Sort:  

Hi @mariumsehri, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON