যে থাকার সে এমনিই থাকবে !!
যে ভালোবাসার সে সবার উপরে রেখেই ভালোবাসবে !!
ভালোবাসা মানে এই না যে তাকে নিজের আকাশে আবদ্ধ করে রাখা , ভালোবাসা মানে এই না যে তুমি তাকে অপমান করার অনুমতি পেয়ে গেছো !!
ভালোবাসা মানে স্বাধীনতা , ভালোবাসা মানে সন্মান !!
তুমি তোমার ভালোবাসার মানুষটিকে অবিশ্বাস করতে পারো , কিন্তু অবিশ্বাসের জের ধরে যদি তুমি তাকে অসম্মান করতে পারো তাহলে আর যাই হোক তুমি তাকে ভালোবাসতে পারোনি !!
অন্যের সামনে যদি তুমি তোমার ভালোবাসার মানুষটার বদনাম চুপ করে শুনতে পারো এবং কিছু বদনাম তুমিও করতে পারো তবে দিন শেষে তুমি তাকে ভালোবাসার দাবী করতে পারোনা , কারণ তুমি তাকে ভালোবাসতে পারোনি !!
তুমি যাকে ভালোবাসবে জনসম্মুখে তার হাতটা শক্ত করে ধরতে যদি তোমার আটকায় , তাইলে তুমি তাকে ভালোবাসতে পারোনি !!
তার মন খারাপ যদি তোমার কাছে নাটক , ভণ্ডামি মনে হয় তাহলে আর যাই হোক তুমি তাকে ভালোবাসতে পারোনি !!
সুযোগ পেলেই যদি তুমি তার অতীত নিয়ে কথা বলো , তাকে খোঁটা দিতে থাকো , তাইলে তুমি তাকে ভালোবাসোনি , বড়জোর করুনা
করেছো !!
দিন শেষে যদি সে তোমার সাথে মন খুলে কথা বলতে না পারে , কথা বলার আগে যদি ভাবতে হয় তাইলে তুমিই বলো তুমি কী তার ভরসার জায়গা হতে পেরেছো !! যদি নাই পারো তাইলে তুমি তাকে ভালোবাসলে কোথায় !!
ভালোবাসলে , ভালোরাখতে জানতে হয় , দিন শেষে যদি তুমি তাকে ভালোই না রাখতে
পারলে , তাইলে তুমি তাকে ভালোবাসলে কই ?!
দিন শেষে যদি তোমার থেকে সে হালকা স্নিগ্ধতা না পায় , একটু শান্তি তুমি যদি তাকে দিতেই না পারো তাহলে বুঝে নিয়ো তোমার চিত্তটা
নড়বড়ে , নড়বড়ে চিত্তে আর যাই হোক , প্রেম হয় না !!

বিশ্বাসের থেকেও সন্মান জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ , কাউকে অবিশ্বাস করার মানে এই নয় যে তাকে অসম্মান করতেই হবে , আর কাউকে মন থেকে ভালোবাসলে তাকে বিশ্বাস করুন বা নাই করুন অসম্মান করার মতন ভাষাটা ঠিক আসে না , যদি তাকে খারাপ কথা বলতে তোমার না আটকায় আর যাই হোক তুমি তাকে ভালোবাসতে পারোনি ....
ভালোবাসার মানুষটার হাত সবার সামনে ধরতে যদি তোমার সম্মানে লাগে বা ভাবতে হয় , নিজের বদনামের কথা ভাবতে হয় , তাহলে আর যাই হোক তুমি তাকে ভালবাসতে পারোনি ...
যখন কাউকে ভালোবাসবে তখন তোমার সামনে তোমার ভালোবাসার মানুষকে নিয়ে কটু কথা বললে তুমি নিজের বদনাম হলেও তার হয়ে কথা বলবে , ভালোবাসলে ওই মানুষটাকে সবার সামনে বড়ো রেখেই ভালোবাসবে , সে ছোট হবে এমন কাজ তুমি করলে বা অন্য কেউ করলে তুমি তা চুপ করে মেনে নিলে আর যাই হোক তুমি তাকে ভালোবাসতে পারোনি ....
যদি তার কাছে মাফ চাইতে বা তার কাছে একটুখানি ছোট হতে তোমার একটু হলেও
বাঁধে , তাকে নিজের জীবন থেকে চলে যাবার কথা খুব করে বলতে পারো তাইলে আর যাই হোক তুমি তাকে ভালোবাসতে পারোনি ....
যে তোমার হাজার ভুল ভাঙ্গায় , যে তোমার হাজার রাগ ভাঙ্গায় তার সামান্য খারাপ লাগা ঠিক করতে যদি তুমি না পারো , উপরিপাওনা হিসেবে সন্দেহ যুক্ত অসম্মানের তীর ছুড়তে থাকো আর যাই হোক লিখে রাখো তুমি তাকে ভালোবাসতে পারোনি !!
অবহেলার থেকেও অসম্মান জিনিসটা বেশি ভয়ানক , আর যে ভালোবাসার মানুষকে অসম্মান করতে পারে তার চিত্তটাই
নড়বড়ে ,তাই আবারও বলি , নড়বড়ে চিত্তে আর যাই হোক প্রেমটা ঠিক হয় না !!