নিজের অস্তিত্বকে যে ঠকিয়ে আসছে অনেক দিন ধরে সেই মানুষটাও অন্যের দ্বারা প্রতারিত হবার ভয় পায় !! মানব প্রকৃতি আজব এক জিনিস , নিজেকে গড়ে তোলে অন্যের ভয়ের কারণ হিসেবে আবার সে ই অন্যকে ভয় পায় !!
মিথ্যা , সেতো জীবনের পৃষ্টে লেখা থাকে !! মিথ্যাচার দিয়ে ভোরে গেছে এই জগৎ ৷ আমরা অন্যকে ঠকাই তো ঠিকই ! আবার নিজেকেও ঠকাই মিথ্যা আশ্বাস দিয়ে ! এ কথাটা কিন্তু
সত্যি ...

নিজের অস্তিত্বর সাথে মিথ্যা বলে অভ্যস্ত যে , সেও অন্যের নিকট সত্য কথা শুনতে চায় !! আজব না ?! আগে নিজের কাছে তো সত্য স্বীকার করি ! নিজেই নিজেকে মিথ্যা বলে আমরা অন্যের কাছ থেকে সত্য কিভাবে আশা করি ?! আমি বুঝি না ..
মানুষের নিয়তিতে লিখা হয়ে গেছে এই নিজ অস্তিত্বকে ঠকানোর রীতি ...কারণ ক্ষনিকের শান্তি ! ক্ষনিকের সমবেদনা ! সত্য থেকে পালিয়ে বেড়ানোর অভ্যাসই নিজেকে নিজেই ঠকানোর মূল ৷
ভালো নেই সে , জানে সে ...তবুও সে সবার সাথে সাথে নিজের মনকে বুঝ দিয়ে ফেলে সে ভালো আছে ...আর এই করে সে মন আর মস্তিষ্ককে আলাদা করে ফেলে !! আর এই অবস্থা বর্তমানে প্রায় অধিকাংশ মানুষের ! ভাবা যায় ?!
হঠাৎ করে বিপাকে পরে গেলে , তার মনে পরে যায় সেই শুকানো ক্ষতের কথা ...রাস্তা দিয়ে হাঁটার সময় ভুল পথে বাক দেওয়ার আগেই সে থমকে দাঁড়ায় , এই বুঝি হাতটা কেউ ধরবে !! সামনের পথটুকু সঠিক করে এগিয়ে দিবে
তাকে !! এগিয়ে দিয়ে হারিয়ে যাবেনা , মিথ্যাটা আর বলবে না !! হাতটা শক্ত করে আঁকড়ে রাখবে !! এই ভাবনা থেকে তৈরী পরাধীনতা ৷ নিজের ভালো থাকা অন্যের কাছে তুলে দেওয়ার মতন ভণ্ডামি !
মিথ্যা দিয়ে ভরা এই শহর , নতুন চেহারা দেখে আঁকড়ে ধরা হাতটা ছেড়ে দেওয়া যায় ...আহ !! কী সহজ কথা !! অথচ সেই পুরোনো মানুষটাকে নতুন করে খোঁজার মধ্যে যে এক অনুভূতি আছে তা আমরা বুঝি না ! কারণ আমরা নতুন পেয়ে পুরাতনকে ভুলে যাই !!
আঁকড়ে ধরা হাত মন অবধি পৌঁছাতে পারে না , উজ্জ্বল বর্ণের চাহনিতে ভরে যায় এই শহর !! তখন পিছনে যাওয়া যায়না ! ফেলে আসা মানুষটার কাছে যাবার মুখ থাকেনা !!
চেনা এই শহরে ভালোবাসার নামে চেহারা বিকায় , মন নামক বস্তুর ধারে ঘেঁষার আগেই চেহারা নামক মেকীকতার কাছে জীর্ন হয়ে যায় মানব মন !! ভালোবাসার প্রমাণ হিসেবে চাওয়া হয় শরীরের বিলীনতা ! বিশ্বাস আর আসেনা এই শহরে ! মিথ্যার মাঝে সত্য খুঁজে বেরিয়েও সত্যর সন্ধান মেলেনা !
মেকীকতায় পরিপূর্ণ শহর , মিথ্যায় জর্জরিত নিজ অস্তিত্ব !!! আহ !!! তবুও আমরা এগিয়ে যাই ৷ কখনও নিজেকে মিথ্যে বলে আবার অন্যকে ! সত্য বললে বিশ্বাস করেনা কেউ এই শহরে ! মিথ্যার মাঝে রস আছে তাই মিথ্যাই প্রাধান্য পায় ! তাই হয়তো সত্য আজ বিলীন প্রায় !!
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , আশা করছি ভালো থাকবেন ৷