মায়া জিনিসটা অনেক খারাপ আগে ভাবতাম মানুষ আবার মানুষের মায়ায় কিভাবে পরে !!!এখন ভাবি মায়া ছাড়া কি জীবনে কিছু আছে ?! মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে এতো মানুষ থাকতে কেনো আমরা একজনের মায়াতেই আসক্ত থাকি?
এই সকল প্রশ্নর উত্তর আমার জানা নেই শুধু এইটুকু জানি আমি না চাইতেও একজনের মায়াতে আটকে গেছি ! কিন্তু সে আমার মায়া বুঝা তো দূরে থাক আমার অনুভূতিও সে কখনোই বোঝেনি!আমি যার মায়াতে আবদ্ধ আজ সে অন্য কারো মায়াতে আবদ্ধ !

আজ মনে পরলে অবাক হই এককালে আমাকে অনেক করে চাওয়া মানুষটা আজ অন্য কাউকে চাইছে! দুনিয়াতে চাওয়াটা এতোই সহজ ?!
আমি যখনই কিছু চেয়েছি সেই জিনিসটা কেন যেন আমি সহজে পাইনা।সেই শুরু থেকে যেই মানুষটা আমাকে চাইলো ,যার মায়াতে পরতে আমাকে বাধ্য করলো সে হঠাৎ করে মায়া কাটিয়ে নতুন মায়াতে জড়িয়ে গেলো !! মায়াতে জড়ানো কী এতোই সহজ ?!
মাঝে মাঝে কিছু প্রশ্ন মাথায় ঘুরতে থাকে । আমার বেলায় কেন?আমিই কেন?আমার সময়ই বা কেন?সবাই কেন আমাকে রেখে চলে যায়?কেন আমি যা চাই তা পাইনা?বাস্তবতা হলো আমার যাকে সবচেয়ে বেশি দরকার ছিলো সে আমাকে শিখিয়েছে যে আমার কারো প্রয়োজন নেই....
সে শেষ যে বার যেতে চেয়েছিলো আমি তাকে আটকাইনি ।বারেবারে আটকিয়ে রেখে লাভ তো হলো না ।তাকে আটকাইনি তবে তার উপর কোনও ক্ষোভ আমার ছিলোনা ।ইদানিং ক্ষোভ হচ্ছে ! আমি তাকে যেতে দিয়েছিলাম এই ভেবে যে সে যেই মানসিক শান্তির খোঁজ পেয়েছে সেটা নিয়ে সে ভালো থাকুক ।আমি না হয় আমার মতন থাকবো ।
তবে সে আজও আমার মানসিক শান্তির ভান্ডার ! আজ আমার মানসিক শান্তির ভান্ডার , আমার মানুষটি বললো আমি নাকি পরিবর্তন হয়ে গেছি ! মানুষ পরিবর্তন হয় বিশেষ কোনো কারণে,নয়তো কারোর তিক্ততার আচরণে! আমি আমার রবের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট, তবুও মাঝে মাঝে আমার চোখ অশ্রুশিক্ত!এই আর কী !
শেষ যেদিন তার মুখে তার মানুষ হারিয়ে যাওয়ার কথা শুনছিলাম, খারাপ লাগছিলো কিন্তু একটা কথা খুব বলতে ইচ্ছে করছিলো , বলিনি !কথাটা ছিল ,
" আপনি আজ যা হারানোর কথা বললেন তা আমি বহুকাল আগেই হারিয়েছি , আপনি কেড়ে নিয়েছিলেন আমার সেই জায়গাটুকু , আমার বিশ্বাস করা মানসিক শান্তির জায়গাটুকু"
তার সাথে প্রতিদিন কথা হতো আর এমন একটা মানুষের সাথে হুট করেই কথা বলা বন্ধ হয়ে যাওয়ার মতো বেদনা পৃথিবীতে দ্বিতীয় কিছু নাই।তবুও আমি আজ একা ভালো আছি ।হয়তো ভালো নেই তাতেও বা কী আসে যায় ! আগে আমার জিনিস হারাতো ইদানিং আমার মানুষ হারিয়ে যায় ।
আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷
সত্যি বলছো আপু মায়া জিনিসটা খুবই অদ্ভুত যার প্রতি একবার মায়া লাগে তাকে কি কখনো বুলা যায়
Apni khotay thaken
In the earth !