বিয়ের চিন্তা কেবল মেয়েদের নিয়েই কেন ?!

in BDCommunity3 years ago

আসে পাশে খেয়াল করলেই দেখা যায় যে সবাই মেয়েকে বিয়ে দেওয়া নিয়েই চিন্তিত ।আমি অবশ্য এই ভাবনাকে খারাপ বলিনা তবে একটি মেয়েই কেন পড়াশোনা শেষ করার আগে বিয়ের উপযুক্ত হয়ে যায়? ছেলেরা কেন না? পড়াশুনা শেষে চাকরী না পাওয়া অবদি ছেলেদের বিয়ে নিয়ে কেনো কেউ ভাবেনা ?!

ছেলেরা যদি নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার উপযুক্ত হয়ে থাকে তাহলে মেয়েরা কেন না? মেয়েরা কেন নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ের উপযোগী হতে পারবে না?

ছেলের বেলায় ঠিকই পড়াশোনা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না অথচ মেয়ের পড়াশোনার মাঝখান দিয়ে এ ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়।ছেলে যদি পড়ালেখার জন্য সম্পূর্ণ সাপোর্ট পেতে পারে তাহলে একটা মেয়েকে কেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে তার পড়ালেখা শেষ করে দিতে হবে, তার পরিবার কি তাকে সাপোর্ট করতে পারেনা ? জেন্ডার ডিসক্রিমিনেশন তো এটাই ।ছেলে মেয়ে নাকি সমান অধিকার কোথায় সেই অধিকার ?

না আমি নারীবাদি নই।তবে আমি অধিকার সচেতন । আমি এটা বলিনা যে মেয়েদের বিয়ের চিন্তা করা ভুল বা অন্যায় ।তবে যেটা ছেলেদের ক্ষেত্রে করা হয়না সেটা মেয়েদের ক্ষেত্রে কেন করা হয় আমার প্রশ্ন শুধু এখানেই ।

এখনও কিছু উচ্চশিক্ষিত আন্টি স্টুডেন্ট মেয়েদেরকে বিয়ে দেওয়া নিয়ে মাতামাতি করে থাকে, নিজের লাইফে অশান্তিতে থেকে পরের লাইফ নিয়ে ঘাটাঘাটি করা এদের কখনো বন্ধ হবেনা ।আমার মাথায় একটাই প্রশ্ন বেশী ঘোরে তা হলো একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াতে কেন এত প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে ?

InShot_20230318_203230502.jpg
একটা ছেলে যদি তার ক্যারিয়ার গড়তে পরিবারের সম্পূর্ণ সাপোর্ট পায় তাহলে একটা মেয়ের বেলায় কেন আমাদের এত ভাবতে হবে? মেয়েরা কি এত অসহায় ? কেনো তাদেরকে অবলা হিসেবে ট্রিট করা হয় ?! কেনো তারা লেখাপড়া করার ক্ষেত্রে কিংবা ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ছেলেদের সমপরিমাণ সুযোগটুকু পায়না?!

সব সময়ই তাকে কয়েকটা কথা শুনতে হয়, তা হলো :

মেয়ে সুন্দর বিয়ে দিয়ে দাও
মেয়ে কালো বিয়ে দিয়ে দাও
মেয়ে খাটো বিয়ে দিয়ে দাও
মেয়ে লম্বা বিয়ে দিয়ে দাও
মেয়ে রান্না করতে পারে বিয়ে দিয়ে দাও
মেয়ে রান্না করতে পারে না বিয়ে দিয়ে দাও শিখে যাবে
মেয়ে লেখাপড়া করছে বিয়ে দিয়ে দাও
মেয়ের লেখাপড়া শেষ বিয়ে দিয়ে দাও

এত কিছুর পর বিয়ে হলো, মেয়ের জামাই ভালো হলোনা, ব্যাপার না, মেয়েদের জীবনটাই এমন সহ্য করে যাও। কেনো ভাই ?! মেয়ে কি মানুষ না ?!!

আমার মাথায় এইসব কথা ঘুরপাক খায় আসে পাশের পরিস্থিতি দেখে , যদিও আমি অনেক ভাগ্যবতী যে আমার পরিবার আমার বিয়ের থেকে ক্যারিয়ার নিয়ে নিয়ে বেশী চিন্তিত । আমার অনেক ব্যাচমেটকে দেখছি প্রতিনিয়ত বিয়ে ঠেকিয়ে পড়ালেখা করতে রীতিমতো যুদ্ধ করছে ! নতুন ভোর তাদের জীবনে নতুন দিনই আনেনা , সঙ্গে আনে নিজের স্বপ্নকে দাফন হতে না দেবার এক নতুন লড়াই !

Nobody is concerned about their happiness . Nobody is concerned about their education . Nobody is concerned about their career ? why?! just because of she is a girl? They need basic support rather than this illogical concern.... they can do their best if they get support of their family even they can do better than boys. support them and don't make their life horrible with your illogical concern....

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Sort:  
 3 years ago (edited) 

Women have a fertile window for a very short period of time (best: 18-30) which men have not. And in general, men are more capable to survive in the outside world (doing physical and mental labor) compared to women.
The world is made, run, and maintained by men and that's a big reason it's not well equipped for women. It may sound harsh to you now but don't be delusional.

I know you will not understand what I'm saying. I'm the 'উচ্চশিক্ষিত আন্টি' you are talking about. Because I have been in the same delusion and now know what's best for women. :) I would suggest you read more about our Faith, the reason behind the rules god made for us, and some more about feminism and its frailty.
I pray for your peace. :)

Maybe you are right from your place.
Though I am not rooting for marriage but I want to emphasize the freedom of girls to read and have a career.

I don't know that it makes sense or not to kill there dreams by marrying those who want to study or develop a career.
Because in most cases girls do not have the opportunity to study after marriage.

Then it's better to talk about improving the situation so women can study, work after marriage; and creating better work environment, child support system,etc.
The focus word must not be marriage but social psychological structure.
However, that never gonna happen in near future for many reasons and also comes with millons of negative impact as well. (Take a look at the so called modern society how their social/family structure is falling apart along with moral and values).
It's hard to understand and make others see what capitalism made us believe to achieve some forceful/systematic choices in the name of dream,
for the sake of feminism.
I hope you understand. Have a great day 🤗🤗

Hi @mariumsehri, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON