আকাশের মাঝে স্মৃতিচারণ !!

in BDCommunity5 years ago

আকাশ হলো বিশালতার উদাহরণ !
আকাশ সেতো স্বাধীনতার উদাহরণ !

মন খারাপ হলে আমি আকাশ দেখি , আকাশ আমার কাছে মন ভালো করার এক উপায় ৷ আকাশের বিভিন্ন রূপ দেখে আমার মনের বিষাদ ভাব দূর হয় ৷

IMG-20210712-WA0036.jpg
বসে বসে সূর্যাস্ত দেখছিলাম ৷ প্রকৃতির শেষটাও কত সুন্দর হয় অথচ মানুষ চলে যাওয়ার শেষ টা নির্মম হয় ! নানাকে হারিয়ে ফেলার পর থেকে মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই , ভরসার একটা জায়গা নেই হয়ে গেছে ! শক্তি হারিয়ে ফেলেছি এমন মনে হচ্ছে !! আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করেছে কিন্তু আমি পারিনি ! আসলে বেশী কষ্ট নিয়ে কান্না করা যায়না৷ তাই কান্না করতে না করে সূর্যাস্ত দেখছিলাম আর সূর্যের মতন আলো ছড়াতে পারা মানুষ আমার নানাকে খুব মনে করছিলাম !!

IMG-20210712-WA0039.jpg
সূর্য অস্ত যাওয়ার ঠিক আগ মুহর্তে তোলা এই ছবি৷ তীব্র আলো ছড়ানো সূর্যও আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে ৷ প্রকৃতি নিস্তব্ধ হয়ে যাচ্ছে ! নানা চলে যাওয়ার পর যেমনটা নানা বাড়ি নিস্তব্ধ হয়ে গেছে ঠিক তেমন ভাবেই সূর্যের অস্ত যাওয়ার আগেই প্রকৃতি থেকে এর রেশ বিলীন হয়ে যাচ্ছে !! সূর্যের ও বিলীন হতে হয় তবে তা ফিরে আসে , মানুষ বিলীন হয়ে যাওয়ার পর আর ফিরে আসেনা ৷ তাই তো প্রকৃতির শেষটা সুন্দর , মানুষ এর শেষটা করুণ ৷

IMG-20210712-WA0042.jpg
আকাশ এর মাঝে হারিয়ে গিয়েছিলাম ! নানার কথা ভোলা যাবেনা , আসলে আমি ভুলতেও চাই না ! আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই মনে পরে গেলো নানা আর ফিরে আসবে না ! নানু বাড়ির নাগ বারান্দা দিয়ে ঘরে ঢুকার পথে নানা আর দাড় করিয়ে বলবেনা " ভাই কী খাবা ? কী খেতে তোমার পছন্দ হয় ?" আমিও আর কখনও কোনও পরিস্থিতির তোয়াক্কা না করে নানাকে দেখতে বাড়ি আসবোনা !! আর কেউ কখনও আম্মুকে বলবে না ওদের নিয়ে বাড়ি আয় !!নানু বাড়ি আসার ইচ্ছাই হয়তো আর হবেনা .....

আমি আকাশের দিকে তাকিয়ে মন ভালো করতে চেয়েছিলাম , অজান্তেই নানার সাথে কাটানো স্মৃতি চোখে ভেসে উঠলো ৷ মুখে কোনায় ক্ষনিকের জন্য একটু হাসি এসে পরলো!!পরক্ষনেই মনে পরলো এই মধুর সময় আর আসবেনা , নানাকে আর পাবোনা !!

কতটা ভালোবাসি নানাকে বলতে পারিনি , বেঁচে থাকার শক্তি ছিল নানা ! আজ সে শক্তি আমার কাছে নেই ৷ ভাবলেই বুকের ভিতরটা আটকে যায় মনে হয় দম নিতে পারছিনা ! আমার আসলে চিৎকার করে কাঁদার দরকার কিন্তু কষ্টটা বুকে গেঁথে গেছে তাই কান্না আসেনা শুধুই হাহাকার আসে ৷ ভালো থাকুক সকল এর আপন মানুষ , ভালো থাকুক সকল এর নানাভাই ৷ ভালো থাকুক পৃথিবীর সকল মানুষের কাছের মানুষ ..

আজকের মতন বিদায় নিচ্ছি , আমার আজকের লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷