বন্ধের দিন । না না , বাসায় কাটানো আরামদায়ক বন্ধের দিন না । মেস জীবনের বন্ধের দিন । যদিও গতকালও বন্ধ ছিলো কিন্তু কিছু কাজে ক্যাম্পাসে যেতে হয়েছে , বিধায় দিনটাতে ক্লাস না থাকলেও ক্যাম্পাসের ব্যস্ততা ছিলো ।
আজ ক্যাম্পাসে কাজ নেই , পুরোদিন রুমে থাকবো , জামা কাপড় ধুবো আর রুমটা পরিষ্কার করবো । ভাবনা এটাই ছিলো , আরেক ভাবনা ছিলো এই যে , অনেক বেলা পর্যন্ত ঘুমাবো ।

সবসময় কী আর ভাবনা অনুযায়ী জীবন চলে ?! ভোর সাতটার দিকে একটা কল এলো আমার ফোনে , মেসে যেই খালা খাবার দিয়ে যায় , তার ফোন । সে আজ খাবার দিবেনা , মিল বন্ধ সেটা জানাতেই কল দিয়েছিলো ! কল কেটে দিয়ে আবার ঘুমিয়ে পরলাম ।
উঠলাম যখন তখন বেলা সাড়ে নয়টা , ক্ষুদাতে ঘুম ভেঙেছিলো । উঠে হাত মুখ ধুয়ে নিলাম আর সঙ্গে সঙ্গেই আব্বুর কল । উঠেছি কিনা , খেয়েছি কিনা তা জিজ্ঞাসা করলো । পানি খেতে খেতে বললাম খেয়েছি। সত্যিটা বললে চিন্তা করতো লোকটা ।
ভার্সিটিতে কোর্স টিচারদের মন বোঝা আর মেসে মিল দেওয়া খালার মতিগতি বোঝা উভয়ই দুঃসাধ্য এক ব্যাপার !
রুমে খাবার যা আছে তা সবই রান্না করে খাওয়া লাগবে , এর বাইরে আছে একটা কলা , রুমে অনেক খুজেও একটা বিস্কিটও পেলাম না বিধায় কলা খেয়ে ক্ষুদা নিবারণ করলাম।
এর পর বইর উপরের ধুলা মুছলাম , টেবিলটা গুছালাম , খাটের নিচের জিনিসপত্র বের করে ঝাড়ু দিলাম , মাকড়শা হালকা পাতলা জ্বাল বানাচ্ছে রুমের দেওয়ালে তা ভাঙলাম , রুমের আয়নাটা পরিষ্কার করলাম ,ময়লা কাপড় সাবান দিয়ে ভিজিয়ে রাখলাম । তখন বেলা প্রায় সাড়ে বারোটা । রান্না করা উচিত ।
ভাত চুলায় বসিয়ে দিয়ে চিচিঙা কাটা শুরু করলাম । অনেকদিন ধরে এর ভাজি খেতে ইচ্ছা করছিলো । ভাত হয়ে যাওয়ার পর চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে ফেললাম , আর করলাম ডাল ভর্তা । রান্না শেষ হতে হতে প্রায় আড়াইটা বাজে। কাপড়গুলো ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসলাম । এবার অনেক ক্লান্ত লাগছে । একটু শুয়ে ছিলাম আর অজান্তেই ঘুমিয়ে পরলাম !
গালে তাপ অনুভব করে ঘুম ভাঙলো সাড়ে চারটার দিকে , চোখ খুলে দেখি আমার বিছানা জুড়ে রোদের তীব্র আলো , পর্দা টেনে না দিয়েই ঘুমিয়ে গেছিলাম তাই রোদ আমার ঘরে ঢুকে আমার মুখে পরেছে !
উঠে গোছল সেরে নামাজ পড়লাম । এরপর একটু গল্পের বই পড়লাম সাথে ছিল এক কাপ রঙ চা , যদিও আমি দুধ চা খেতেই পছন্দ করি কিন্তু আজ রুমে দুধের প্যাকেটও কেনা নেই ।
মাগরিবের নামাজ পরে পড়তে বসলাম , কাল একটা এসাইনমেন্ট জমা দিতে হবে সে জন্য । মাঝে একটু ভাত খেয়ে নিলাম , আর পড়া শেষ করে ঘুমানোর আগে মাত্র বিছানায় হেলান দিয়ে এই লেখাটা লিখলাম।
আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷
Next month I will enter this life.
Thanks for sharing your experience 😊
Welcome to this bachelor life !
Hope you'll gather positive experiences...
Congratulations @mariumsehri! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):
Your next target is to reach 4750 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOPCheck out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!