মিরপুরের মায়ের দোয়া কাবাব ঘর ....

in BDCommunity3 years ago

গত তিন দিন ধরে ঢাকায় মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে । আর বৃষ্টি হলেই আমার ভাজা পোড়া খাবার খাওয়ার ইচ্ছা জাগে । কাল সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টির পর আমার কাবাব খাওয়ার ইচ্ছা জাগলো । বাসা মিরপুর এগারোতে হবার কারণে কাবাব আমার হাতের কাছেই বলা যায় !

ছোট বোন আর ছোট ভাইকে নিয়ে গেলাম " মায়ের দোয়া কাবাব ঘরে " , যেটা মিরপুর এগারোতে কাল্লু কাবাবের একটু সামনে।

InShot_20230618_193652117.jpg
গিয়ে খেলাম চিকেন চাপ , বিফ চাপ , বিফ শিক কাবাব , তিল্লি কাবাব , বট পোড়া আর সাথে ছিলো লুচি । লুচি প্রতি পিস দশ টাকা করে , যেটা একবারে তাজা তাজা ভেজে দেওয়া হয় ।নরম আবার ক্রিস্পি । দশে এর রেটিং আট দেওয়া যায় ।

IMG-20230618-WA0014.jpg
এরপর ছিলো চিকেন চাপ , প্রতি পিস ১৪০ টাকা ।সাইজেও বড় , খেতেও মজা । আমি এই চিকেন চাপকেও কয়লাতে হালকা সেকে দিতে বলেছিলাম যার ফলে স্মোকি একটা ফ্লেভার আসছিলো , যা এর স্বাদকে দ্বিগুন করে দিয়েছিলো ।দশে এর রেটিং নয় দেওয়া যায় ।

IMG-20230618-WA0013.jpg
এর পর ছিলো বিফ শিক কাবাব । এর দাম ছিল ১৬০ টাকা , প্রতি শিক । ছোট বেলা থেকে শুধু শিক কাবাবকেই আমি কাবাব হিসেবে চিনতাম যার কারণে এর উপরে আমার আলাদা একটা টান আছে ! আর এখানে বিফ শিক ছিলো আমার কাছে সব থেকে মজার , মুখে দিলে নিমিষেই মিলিয়ে যাচ্ছিলো , এর রেটিং দশে দশ দেবার মতন ছিলো আমার কাছে !

IMG-20230618-WA0003.jpg
বিফ চাপ ।দাম ১৪০ টাকা । বলতে গেলে সফ্ট এবং জুসিও বলা যায় ! স্মোকি ফ্লেভার , মসলার ফ্লেভার তো ভালো ছিলোই , রান্না করাটাও ছিল একদম পারফেক্ট , পারফেক্টলি কুকডও বলা যায় !

IMG-20230618-WA0005.jpg
তারপর ছিলো তিল্লি আর বট পোড়া , তিল্লির গন্ধ সবাই নিতে পারেনা , আমিও পারিনা তাই এটা খাওয়া হয়নি আমার ।বট পোড়াটা মোটামুটি ছিলো , তবে এদের অন্য কাবাব খেতে আসলেই অনেক ভালো ।

IMG-20230618-WA0009.jpg
সব থেকে মূল একটা খাবার সেটা হলো এদের সালাদ ।এরা সালাদ এর উপরে যে চাটনিটা দেয় তা খেতে এতোই মজা যে পেট সালাদ খেয়েই ভরা যায় !

IMG-20230618-WA0008.jpg
আমরা আরো নিয়েছিল আলু ভর্তা পোড়া । যা সাধারণত চপের জন্য করা ভর্তা তাওয়াতে একটু সেঁকে দেয় , এটা খেতেও খারাপ না !

IMG-20230618-WA0007.jpg
তিনজনে ভরপেট খেয়েছিলাম , বাইরে হালকা বৃষ্টি হচ্ছিলো আর সামনে সুস্বাদু খাবার , নিমিষেই ফাঁকা হয়ে গেছিলো খাবার ভর্তি প্লেট গুলো !

আজ আমার তেইশতম জন্মদিন , এই উপলক্ষেই ওদেরকেই হালকা পাতলা ওইদার ডিমান্ডিং ট্রিট দিয়েছিলাম ।সবাই আমার জন্য দুয়া করবেন , লেখাটি পড়বার জন্য ধন্যবাদ ...