ঘুমের ভয় !

in BDCommunity4 years ago

মানুষের জীবনে অনেক ভয় থাকে। কিছু কিছু ভয় ঘুমের ভিতরেও তাড়িয়ে বেড়ায় ।সবাই বলে ভয়কে জয় করতে হয় কিন্তু ঘুমের ভিতর স্বপ্ন নামক এক ভয় যার উপর হাত থাকেনা সে ভয়কে কাটানো যায়?! উপায় আছে ?! এক স্বপ্ন বারে বারে দেখার পিছনে কোনও যুক্তি থাকতে পারে ?! হয়তো আছে কোনও যুক্তি !

InShot_20220511_231827033.jpg
নানাবিধ প্রশ্ন মাঝে মধ্যেই মাথার মধ্যে ঘুরপাক খায় ।খুব একটা পাত্তা দেইনা এইসব প্রশ্নকে ।কিন্তু রাতে নিরিবিলি পরিবেশে একটু ঘুমালেই এমন হবার মানে আজ অবদি খুজে পেলাম না। স্বপ্ন এড়াতেই আমি রাতের পর রাত ঘুমাইনা।স্বপ্ন এড়াতে না ঘুমিয়ে রাত পার করে দেওয়া এখন অভ্যাস হয়ে গেছে !

ঘুমালেই সে এক স্বপ্ন দেখি ! সব স্বপ্নই এক জায়গায় গিয়ে শেষ হয়... স্বপ্নটা অনেকটা এমন - প্রথমে কেউ একজন আমার ভয় কাটানোর জন্য আমাকে সাহস দেয় , দোয়া পরে ফু দিয়ে দেয় , কিচ্ছুক্ষন পর সেই মানুষটাকে আমি খুঁজে পাইনা। অদ্ভুদ এক হাসির শব্দ শুনতে থাকি। কিছুক্ষন পর মনে হয় রক্তর নদী দিয়ে ভেসে যাচ্ছি। পালাচ্ছি কিছু থেকে। কিছু মানুষ আমাকে ধাওয়া করতেছে তাদের থেকে বাঁচার জন্য আমি নদীতে লাফ দেই আর সেই নদী রক্ত দিয়ে ভরে যায় ...! এইসব দেখি আর সবশেষে ভাইর কাফন পরানো দেখে ঘুম ভেঙে যায় ।

সেদিন খুব কাছের একজন আমার এই স্বপ্ন ফোবিয়া নিয়ে বললো-

"এইভাবে আর কতদিন ?! এবার এটা নিয়ে ভেবে একটা ডাক্তার দেখান অন্তত !"
আমি তাকে বলেছিলাম দেখাবো না , এখন একটু ব্যস্ত।

ডাক্তার দেখানোর সময় তো আছে।কিন্তু ডাক্তার কে গিয়ে কী বলবো ?!! আমি দিনে যা যা দেখি সব কিছুই রাতে স্বপ্ন হয়ে ভেসে আসে এইটা বলবো ?! নাকি আমার দেখা সেই এক স্বপ্নের রিপিটেশন নিয়ে বলবো !

অনেকে বলে দোয়া পরে ঘুমালে এমন হবার কথানা। আমি দোয়া পরেই ঘুমাই । মাঝ রাতে ঘুম ভাঙতো বলে অনেকে বললো তাহাজ্জুদ পড়ার ইশারা দিচ্ছেন আমি তাহাজ্জুদ পড়ে, কলেমা আয়াতুল কুরসী পড়েই ঘুমাই, তাও এমন হয়।

এ স্বপ্ন দেখলে আমি কয়েকদিন পর্যন্ত একটা ভয়ের মধ্যে থাকি ।কাজ করতেও ভয় লাগে ।তাই আমি স্বপ্ন এড়াতে রাতে নিরিবিলি পরিবেশে খুব একটা ঘুমাইনা ।অবশ্য আসে পাশে কিংবা ঘরে কেউ জেগে থাকা অবস্থাতে আমি ঘুমালে এমন হয়না ।আবার দিনের বেলাতে ঘুমালেও এমন হয়না । যখন রাত নিরিবিলি থাকে আর সবাই ঘুমায় তখন আমি জেগে থাকি ।রাতের আধারকে নয় বরং আমি ভয় পাই আঁধারে ঘুমিয়ে পরার পর আমার স্বপ্নকে দেখতে ।

স্বপ্ন এড়াতে আমি রাত জেগে থাকি ।এই অভ্যাসটা এখন খুব একটা ভাবায়না ।একাকী রাত জেগে পার করে দেবার প্রেমে পড়েছি বলেও অনেকে দাবী করে ।সে যে যাই বলুক না কেনো , আসল কারণ তো আমি জানি ।স্বপ্নের ভয় আমাকে ঘুমাতে দেয়না ।রাত জেগে থাকার তাড়না দেয় !

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷

Sort:  

হুমমম।
বুঝলাম এসব বিয়ে করার পায়তারা। পাশে কেউ থাকলে তো আর ভয় পাবেন না, তাই না? তাহলে সেটাই করে ফেলুন।
শুভ কামনা আপনার জন্য।

বিয়ে করার পায়তারা হলেও মনে শান্তি থাকতো ! ভীতি থাকতোনা .....ব্যাপারটার হয়তো ভিন্ন কারণ আছে .....