মানুষই কারণ মানুষের পরিবর্তনের !

in BDCommunity3 years ago

মানুষ পরিবর্তনশীল । মানুষ পরিবর্তন হয় মানুষের কাছে । মানুষের দেওয়া অবহেলা , তুচ্ছ-তাচ্ছিল্লতা , অপমান মানুষকে পরিবর্তন করে ।হয় নীতিবাচক ভাবে নয়তো নেতিবাচকভাবে ।

প্রেক্ষাপট ০১:
আমি বুঝি না মানুষ একটা মেয়েকে তুই করে কেমনে বলে !! যারা একটা মেয়েকে তুই করে বলতে পারে তারা কী ভালো ? তোমার মতন মেয়েই আমার ভালো লাগে
-আমি প্রতিবাদী আর স্পষ্টবাদী , শান্ত মনে হলেও আমি মোটেও শান্ত না !

আমার অমন মেয়ে পছন্দ না যে তার বরের তালে তাল মিলাবে , আমার প্রতিবাদী মেয়েই পছন্দ !
-দেখা যাবে ...

InShot_20221228_181948752.jpg
প্রেক্ষাপট ০২:
তুই সব কথায় এমন তর্ক করিস কেন ! তোর মতন মেয়েকে বিয়ে করে জীবনেও সুখী হবেনা কেউ ! তোকে ভালো ভাবসিলাম
-আমি তো আগেই বলছিলাম ...

এখনই এমন করিস , বিয়ের পর তো আমাকে দুই পয়সার দামও দিবি না , আজকে থেকে তুই আমাকে আর কোনো মেসেজ বা কল দিবি না , তোর সাথে আমার কেন কেউই পারবে না বেশিদিন থাকতে !!
-আমি চেষ্টা করবো আর এমন করবো না , আমি পারবোনা , প্লিজ !

আমার বাড়িতে এমন বউ কোনোদিনও মানবে না যে কথায় কথায় তর্ক করে !
-আমি নিজেকে বদলানোর চেষ্টা করব , আপনি প্লিজ যাইয়েন না !

প্রেক্ষাপট ০৩:
আজকে পুরাদিন ভাবলাম বেশিদিন হয় নাই , এখনই আলাদা হয়ে যাওয়া ভালো , তোর সাথে আমার যায় না ..
-মানে কী ?

আমি চাই আমি আমার রাস্তায় তুই তোর রাস্তায় , তোর যেই মানসিকতা , কিছু করার আগে আমার থেকে জিজ্ঞাসা করা তো দূরে থাক প্রয়োজনও মনে করিস না , তোর মতন মেয়ের সাথে রিলেশনে গিয়ে ভুল করছি , ফালতু যত্তসব ...
-মানে ?!

মানে কী বুঝিস না ?! ঢঙ চো*স ? আমাকে আর কোনোদিনও কল বা মেসেজ দিবিনা
-( বাড়ে বাড়ে কল , মেসেজ দেওয়া হলো , কয়েকবার কেটে দিলো অপরপাশ থেকে , কয়েকবার কল রিসিভ করে গালি দিলো , তাও এপার থেকে কান্না গলায় তারে রেখে দেবার বিনীত নিবেদন করেই যাচ্ছে ) আমাকে আপনার কাছে রেখে দেন , আপনি যা বলবেন তাই শুনবো

হুম ঠিকাছে ( অনেকটা দায় সারা )
-ধন্যবাদ !

প্রেক্ষাপট ০৪:
তোর বন্ধু নিয়ে থাক তুই , আমার বন্ধুরাও বলছে মেয়ে ভালোনা , আমার সাথে কথা বলবি না আর , ...(ব্লক )

কিছুদিন পর -

নতুন কাউকে পাইছিস না ?! আমার বন্ধুরা ঠিকই বলছিলো , নাটক করে দেখলাম যে তুই আটকাস নাকি , আটকাইলি তো না কারণ নতুন কেউ আসছে তো ...
-কী বলতেছেন এইসব ?!

আমার সাথে নাটক চো*স ? তোর মতন ফালতু মেয়েকে বিশ্বাস করছিলাম , ভাবলেই খারাপ লাগছে !
-আলাদা হয়ে যাওয়া এইটা আপনার বন্ধুদের কথায় নাটক ছিল ? সিরিয়াসলি !! আপনি জানেন না আমি কেমন !

তুই তো নাটকবাজ , ফালতু ...তোরে চিনছি ভালোমতোন ...
-ভালো তো !!

প্রেক্ষাপট ০৫:
এপার থেকে এবার আর আগের মতন পাগলামি নেই , কারণ ভালোবাসা সন্মানে বাঁচে , সন্মান থাকলে সম্পর্ক টিকে , অবহেলার থেকেও অসম্মান ভয়ানক ! বাড়ে বাড়ে এমন অপমান , অবহেলা নিয়ে কী ওই মানুষটার উপর একই অনুভূতি , একই সন্মান রাখা সম্ভব ?! সম্ভব না , তোমাকে শত উপায়ে ভালোবাসা মানুষটাও যদি তোমাকে একটুতেই অসম্মান করতে পারে , সে আর যাই হোক তোমাকে ভালোবাসতেও পারেনি ।

মানুষ আজীবন অবহেলা অসম্মান আর অপমান মেনে নিতে পারেনা ।তীব্র ভালোবাসার পরও ক্রমাগত অবহেলা মানুষকে পরিবর্তন করে দেয় । হারিয়ে ফেলার আগে সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। পরে আফসোসে রেহাই হয়না ।

আজকের মতন বিদায় নিচ্ছি , লেখাটি পড়ার জন্য ধন্যবাদ , নিরাপদ থাকবেন , আশা করছি ভালো থাকবেন৷