"বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে দিছি?"
- হ্যা, দিয়েছি। কিভাবে জানেন?
তাদেরকে বলেছি, দেখো অমুক স্কুলে পড়তে না পারলে সবাই পচা বলবে। তাই সারাদিন পড়ো। প্রতিযোগিতায় টিকতে হবে তোমাকে।
এই বলি আর কাঁধে তুলে দেয় ব্যাগভর্তি বই। স্কুলে গিয়ে তারা দেখে আর বলে — আরে ,সত্যিই তো, অনেক প্রতিযোগিতা। কিছুটা হলেও বুঝে বাস্তবতা অনেক কঠিন।
এই প্রতিযোগিতায় পড়ে তারা হারিয়ে ফেলে শৈশবকে, আনন্দকে।
যে প্রতিযোগিতায় মানবিক বোধের বিকাশ হয়না সে প্রতিযোগিতা দিয়ে কী হবে?