আশা করি সকলেই ভালো আছেন।
অনেক দিন পরে আজ পোষ্ট করছি। আজ বিকেলে এক ছোট ভাইকে নিয়ে ঘুরতে বের
হয়েছিলাম,ছোট ভায়ের নাম.... চয়ন.....
চয়ন আমাকে ডেকে বললো ভাই অনেক দিন হল আপনার সাথে হটা হয়না,ঘুরাও হয় না,চলেন আজ ঘুরে আসি।
আমিও বললাম ঠিকআছে চল যাই, এই বলে বের হলাম। দুই ভাই মিলে চলে গেলাম ধমরাই,কাকরাইনের এক মুখ-মধূকর পরিবেশে।
সেখানে একটি নতুন ব্রিজ হয়েছে নদী পারাপারের জন্য। এখন শীতকাল তাই নদীর পানি অনেক শুকিয়ে গেছে।

