মুভি রিভিউ : শ্রাবণ মেঘের দিন

in BDCommunity5 years ago


শ্রাবণ মাসের আজ চৌদ্দদিন।কয়েকদিন ধরে একটা বাংলা ছবি মাথায় ঘুরপাক খাচ্ছে।প্রায় ভাবি দেখে ফেলবো কিন্তু সময় করে হয়ে উঠছিলো না।অবশেষে দেখেই ফেললাম। হুমায়ুন আহমেদ বরাবরই আমার প্রিয় লেখকদের মধ্যে একজন।তার বই সবসময় আমাকে সতেজ করে।বই পড়ার সময় মাঝে মাঝে মনে হয় আমি হয়তো একজন বইয়েরই চরিত্র। "শ্রাবণ মেঘের দিন" বইটি বেশ অনেক বছর আগেই,আমি পড়েছি।এখানে তিনি ভাটি অঞ্চলের কিছু লোকজ সংস্কৃতিকে তুলে ধরেছেন নৌকা বাইচ, গায়কদের গানের আসর, গায়ে হলুদের গান ইত্যাদির মাধ্যমে। সেই সিনেমার উপর আজকে আমার রিভিউ।

হুমায়ুন আহমেদ ভাটি অঞ্চলের ছেলে। সে তার বইয়ে হোক বা সিনেমা,তার ভাটি অঞ্চলের কিছু না কিছু বর্ননা দেবেনই!ছোটবেলায় বইটি পড়েছিলাম …তাই কাহিনী বুঝতে বেশি বেগ পেতে হয়নি! আগে জানা থাকলেও সিনেমাতে কিছুটা অন্যরকমই লেগেছে।আসলে উপন্যাসের একেক চরিত্র পড়ার সময়, মনের ভিতরে তার একটা অবয়ব তৈরী করে।দেখা যায় বেশির ভাগ সময় সিনেমা মনের মতো হয় না।তবে এটা তার ব্যতিক্রম বলা যায়।তুখোড় সব অভিনেতা এবং অভিনেত্রী। যেন তাদের কথাই বলা হয়েছে উপন্যাসে।তাই ভালো লাগতে কোন সমস্যা হয়নি…তবে সিনেমার থেকে বইটি বেশি সুন্দর!শাহানা, নীতু, ইরতাজুদ্দিন, কুসুম, পুষ্প, সুরুজ, মিতু, মোহসিন, প্রতিটি চরিত্রই খুব ছিমছাম … মতি মিয়ার চরিত্রটা জাহিদ হাসান এত সুন্দর করে করেছেন যা আমার কল্পনার মতিকেও ছাড়িয়ে গেছে।আমার মনে হয়, তাঁর মত সুন্দর করে আর কেউ চরিত্রটি ফুটিয়ে তুলতে পারতো না।আসলে উপন্যাস নির্ভর কোন সিনেমা দেখলে প্রথম যেই চ্যালেঞ্জটা আসে তা হলো নিজের কল্পনার উপরে!দেখা যায় আমি উপন্যাসটা পড়ে যতটা ভেবেছি, তারা কি আসলেই সেভাবে অভিনয় করতে পেরেছে কিনা।তাছাড়া অন্যতম কেন্দ্রীয় চরিত্র শাহানা আর নীতু দুজনকেই অসম্ভব ভালো লেগেছে।


মুভি রিভিউ : শ্রাবণ মেঘের দিন
ক্যাটাগরি :দেশীয়, ড্রামা, ট্র্যাজেডি
পরিচালক :হুমায়ুন আহমেদ
প্রধান চরিত্রঃমতি(জাহিদ হাসান), পুষ্প(শাওন), ইরতাজুদ্দিন(গোলাম মোস্তফা), শাহানা(মুক্তি) সহ আরো অনেকে।
নিজস্ব রেটিং : 8.5/10
সময়কালঃ১৯৯৯


শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে সুন্দর সুন্দর কিছু গান দিয়ে একে পরিপূর্ণ করা হয়েছে।প্রত্যেকটা গানের মাঝেই প্রানবন্ততা।এখনকার রিমিক্স গান বা বিভিন্ন সুরের কারসাজি, সেই সব গানের আশেপাশেও যেতে পারবে না।তবে ইট পাথরের এই শহুরে ছেলেমেয়েদের মাঝে হুমায়ূন আহমেদেই প্রথম বৃষ্টি বিলাস বা জোছনা বিলাস নামের সাথে পরিচয় করে দিয়েছেন।আমাদের মধ্যে এনেছেন বৃষ্টি প্রেম, জোছনা রাতে বনে যাবার শখ আবার হলুদ হিমু হয়ে খালি পায়ে পিচ ঢালা রাস্তায় হাটা।বেশ অদ্ভুতভাবে তার প্রিয় শখগুলো সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন!যা অন্য কোন লেখক করতে পারেনি কখনো।


সিনেমার শুরুটা ইরতাজউদ্দিনের দুই নাতনিকে নিয়ে।তারা জন্মের পর প্রথম তাদের দাদার সাথে দেখা করতে যাচ্ছে।ভাটি অঞ্চলের এক খন্ড জায়গার উপরে তার দাদার রাজত্ব আর তারা হলেন রাজকন্যা। পথি মধ্যে দেখা হয়, মতির মত হতদরিদ্র এবং আত্মীয়স্বজনহীন এক মানুষের সাথে।যে কিনা প্রথমদিনেই তাদের গান শুনিয়ে মুগ্ধ করে দেয়।এভাবে কাহিনি এগিয়ে যায়।তবে মানুষ কোন কারণ ছাড়াই সুখী হতে পারে যেমন মতি আবার শাহানার মত কিছু মানুষ আছে হয়তো তাদের কোন কিছুর অভাব নেই কিন্তু ভেতরে ভেতরে সে প্রচন্ড দুঃখী।মানুষ আসলেই বিচিত্র প্রাণী যার কিছুটা এই সিনেমার মধ্যে খুজে পাওয়া যায়।


সবচেয়ে মুগ্ধকর যে বিষয়টি ছিলো,সিনেমার শেষ পর্যায়ে কুসুমের যখন বিবাহ ঠিক হয় তার আগের রাতে সে যখন মতির সাথে দেখা করতে আসে, তখন মতি তাকে বাড়ি যেতে বলে!প্রবল এক কষ্ট নিয়ে সে মতিকে বলে " জোছনার মইধ্যে গোসল করনের ইচ্ছা করতাছে"।জোছনা স্নান বলে যাকে।মানে এভাবে জোছনাকে কখনো বলা সম্ভব?!ভাবা যায়?
পুরো সিনেমাতেই সব ছিলো নতুন আঙ্গিকে।
শেষটা আনমনা।মতির জন্য প্রচন্ড ভালোবাসা আর অভিমানে নিজের বিয়ের দিন বিষপান করে পুষ্প কিন্তু অইদিন ই রাজ বাড়ির রাজকন্যারা চলে যায়।মতি, সুরুজ মিয়া অনেক চেষ্টা করে, পুষ্পকে নিয়ে যেতে।কিন্তু পথ থমকে যায়।অভিমান নিয়ে চলে যায় সে, তখন মতির কন্ঠে ভারি হয় নদীর দুকূল....

"শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি..."

Sort:  

Congratulations @rodmila! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 1750 upvotes.
Your next target is to reach 2000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Congratulations @rodmila! You received a personal badge!

Happy Hive Birthday! You are on the Hive blockchain for 1 year!

You can view your badges on your board and compare yourself to others in the Ranking