আপনার খুব যদি আত্মহত্যা করতে ইচ্ছে হয়,তাহলে আত্মহত্যা করার আগে একটা কাজ
করতে পারেন। পকেটে বেশ টাকা নিয়ে কিছুদিনের জন্য হাওয়া হয়ে যান। একদম হাওয়া!
কেউ কিচ্ছু জানবে না। আপনার মা,বাবা,ভাইবোন,প্রেমিক/প্রেমিকা,বন্ধু,শত্রু; কেউ জানবে না আপনি কোথায়!

আপনি এসময় জীবনের শেষ কয়টাদিন নিজের মতো করে কাটাবেন চিন্তা করে বান্দরবন রাঙামাটি থেকে ঘুরে আসতে পারেন।
এরপর যখন আপনি বাসায় আসবেন; দেখবেন কোন কিছুই আর আগের মতো নাই। ভয়ংকর কিছু একটা ঘটে গেছে।
লক্ষ্য করবেন আপনার প্রচন্ড শক্ত বাবা আপনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে শিশুর মতো কাঁদছে।
আপনার মাকে ইতিমধ্যে স্যালাইন দিয়ে রাখতে হয়েছে।কেননা আপনার চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেছেন। আপনার আত্মীয় স্বজন; যাদের আপনি ঠিকমতো চেনেনও না তারাও আপনার খোজ খবর নেয়ার জন্য ফোনের পর ফোন দিতেই আছে। কেউ কেউ বাসায় চলে এসেছে আপনাকে দেখার জন্যে।
আপনার ভাইবোন শক্ত করে আপনাকে ধরে আছে।
আপনার কোন কোন ফ্রেন্ড এসে বলা নেই,কওয়া নেই হঠাত ঠাস করে চড় বসিয়ে দিতে
পারে!
"হারামজাদা! এতোদিন ধরে তোর কোন খবর
নাই! জানাবি না কোথায় তুই? আমাদের আপন
মনে হয় না!তোর চিন্তায় দুদিন ঘুমাইতেও
পারতেছি না!" এরপর আবার চড়!
আপনার পরম শত্রুও; যে আপনাকে দেখতে পারে না। আপনিও তাকে দেখতে পারেন না। সেও
আপনার কাছে এসে খোজ নিচ্ছে। কোথায় ছিলেন?
এদিকে পেপারেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।পুলিশেও খবর দেয়া হয়েছে। সেটা নিয়েও এক
হাংগামা! আপনার পাশের বাসার আন্টি; যার কাজই হচ্ছে আপনার ভুল ত্রুটি খুঁজে খুঁজে.
আপনার মায়ের কানে দেয়া, সেও এসে পরম মমতায় আপনার মাথায় হাত বুলিয়ে বলছে
" এমনটা কেউ করে বাবা?"
আপনার প্রেমিকার সাথে যখন দেখা হবে লক্ষ্য করবেন এক যন্ত্রণার মেশিন যেনো তাকে ছিন্নভিন্ন করে ফেলেছে। তার দিকে তাকাতে
পারবেন না। এক অদ্ভুত অভিমান নিয়ে সে আপনার দিকে তাকিয়ে আছে। সে অভিমানেরভাষা আপনি পড়তে পারবেন না!
আপনার যদি খুব আত্মহত্যা করতে ইচ্ছে হয় তাহলে একবারহাওয়া হয়ে যান । এরপর ফিরে এসে লক্ষ্য করবেন পৃথিবী কি অদ্ভুতভালোবাসা দিয়ে আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে।

আপনি এতোদিন বুঝতেই পারেন নি!এতো সবকিছুর পর যখন একা একা আপনি
বিছানায় শুয়ে থাকবেন; লক্ষ্য করবেন- থেমে থেমে আপনার শরীরটা কেপে কেপে উঠছে।
আপনি নিজের অজান্তেই ঝরঝর করে কাঁদছেন! এতো ভালোবাসা হঠাত অনুভব করলে আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না। এতো ভালোবাসা একপাশে রেখে আপনি আর আত্মহত্যা করতে পারবেন না।
এতোটা বোকা আপনি না!
ধন্যবাদ
Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered fraud and violate the intellectual property rights of the original creator.
Fraud is discouraged by the community and may result in the account being Blacklisted.
If you believe this comment is in error, please contact us in #appeals in Discord.
ভাল লিখছিস, এবং এটা একটা ভাল আইডিয়া, তবে সমস্যা হচ্ছে ফ্রাস্টেশন এর সময় এইসব জিনিশ মাথায় থাকে না
Congratulations!
Curated by
@sourovJoin us on Discord






A Youth Run Community Organization from Bangladesh
50SP100SP200SP500SP1000SP2000SP5000SP10000SP
I have been reading your writing for a long time and I like it very much. However, you should keep the continuity of your writing. I hope something good is waiting for you.
Hi @shaonashraf, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://www.facebook.com/admissioninfos01/posts/1476252885902013