উত্তরবঙ্গের এক চমকপ্রদ রিসোর্টে কিছু সময়;শীতকালীন অবকাশ

in BDCommunity4 years ago

1638427324444.jpg

আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি।পরিক্ষা যেহেতু শেষ,তাই আমার হাতে অফুরন্ত অবসর।সময় জেনো কিছুতেই কাটতে চায় না।কারণ আমার অধিকাংশ বন্ধুরাই ভালো কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য কোচিং করতে ঢাকায় গেছে।

কিন্তু আমি কিছু সীমাবদ্ধতার কারণে কোচিং করতে যেতে পারিনি।
তাই খুব একা একা বোধ করছি।

এমতাবস্থায় আমার মা প্রস্তাব দিলেন যে, খালামনির বাসায় বেড়াতে যেতে পার। আমিও মায়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। তারপর ট্রেন জার্নি করে আমার হোম ডিস্ট্রিক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে খালামনির বাসায় বেড়াতে আসলাম।

খালামনির বাসায় বেড়াতে এসে খালামনির ছোট ছোট দুটো বাচ্চার সাথে ভীষণ চমৎকার সময় গুলো অতিবাহিত করছি। তাদের নানা ধরনের দুষ্টুমি তে আমি আমার নিজের শিশু কাল টা কে যেন দেখতে পাচ্ছি।

যাই হোক, শহরের বাচ্চা রা বাসার বাইরে ঘোরাঘুরি করার তো তেমন সুযোগ পায় না। কিন্তু আমি তাদের বাসায় আসার পর আমার সাথে খালামনির বাচ্চা দুটো সময়ে অসময়ে এসে আমার কাছে বায়না করে বাইরে ঘুরতে যাওয়ার জন্য।

IMG_20211201_161005.jpg

তাই ঠিক করলাম, তাদেরকে নিয়ে ঘুরতে বের হবো।বিকেলের দিকে তাদেরকে নিয়ে প্রায় দিনই ঘুরতে বের হই।তারা অনেক উপভোগ করে এভাবে ঘোরাঘুরি করতে।

1638427325518.jpg

খালামনির বাসা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটা রিসোর্ট আছে। সেই রিসোর্ট এ ঘুরতে গিয়ে অনেক নতুন ও মজার অভিজ্ঞতা অর্জন করলাম।

1638427324612.jpg

এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘোরাঘুরি করে চক্ষু জোড়া স্বার্থক হলো আমার।

পরীক্ষার পরের অবসরটা যতটা বোরিং লাগবে ভাবছিলাম।তার চাইতেও অনেক বেশি উপভোগ্য হলো অবসর সময়টা।