ছবিটি দুদিন আগের তোলা।আমাদের বাসার পাশেই করতোয়া নদীর তীরের এক পড়ন্ত বিকেল।সূর্য যখন ডুবু ডুবু পর্যায়ে ঠিক তখনি আমি সাইকেল নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম একটি সুন্দর সূর্যাস্ত দেখবো বলে।
সূর্যাস্ত উপভোগ করতে কার না ভালো লাগে।খুব একটা সময় হয়ে উঠে না সূর্যাস্ত দেখার।দুদিন আগে এক ফালি সময় হওয়ায় ছুটে যাই সেখানে।যখনি গিয়ে পৌঁছালাম,দেখি সূর্যের এক ফালি প্রতিবিম্ব পড়েছে হাটুজল নদীর পানিতে।আর সূর্য তখনি পশ্চিমা আকাশে একটু খানি মাথা বের করে উকিঁ দিয়ে হারিয়ে গেলো নতুন একটি দিনের অপেক্ষায়।
আমিও অপেক্ষায় থাকলাম নতুন একটি দিনের,নতুন একটি গোধূলি লগ্নের।কখন ভোর হবে,কখন নামবে সন্ধা।তারই অপেক্ষায় থাকি সারাক্ষণ।রাতে ঘুমোর আগে বারবার ছবিটির দিকে তাকিয়ে বারবার পুরো দিনটার কথা ভাবতে ভাবতেই চোখে ঘুম লেগে আসলো।রাতে ঘুমিয়েও স্বপ্নেও যেনো সেই সূর্যাস্ত টা জানালায় কড়া নাড়ছে।
