আইনজীবীর ফি দিচ্ছেন না ট্রাম্প

in #hive6 years ago

image.png

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আইনজীবী রুডি জুলিয়ানির ফি দিচ্ছেন না। নির্বাচনে কারচুপি-জালিয়াতির ভিত্তিহীন অভিযোগে ট্রাম্পের পক্ষ থেকে যত ভুয়া মামলা হয়- তার সবকিছুই মূলত তদারকি করতেন জুলিয়ানি। এমনকি ট্রাম্প হোয়াইট হাউসকে নির্দেশ দিয়েছেন, জুলিয়ানির ফি যাতে দেওয়া না হয় এবং একই সঙ্গে তার ফোনও যেন ধরা না হয়।

দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে বলেছে, ট্রাম্প যখনই জানতে পেরেছেন, আইনগত সেবার জন্য জুলিয়ানি দিনে ২০ হাজার ডলার ফি ধরেছেন, তখনই তিনি খেপে গেছেন। অথচ এমন আইনগত ফি প্রদানের কথা নাকি লিখিত চুক্তিতে আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।