মৃত্যু অনুভবগুলো

in Bangla Tune6 years ago (edited)

শরৎ আকাশ নীল হয়েছে
অসময়ে ঝরেছে কত বৃষ্টি
শুন্যতার মাঝে শুন্য জমেছে
পড়েনি তোমার কোন দৃষ্টি।
ভাষায় ভাষায় কথা হবে হয়ত হবে গান
হ্রদয়ের আকুতি বোঝাতে কি লাগে
গল্প কবিতার টান?
অনুভবে অনুভবে তপ্ত হয়েছি
শিখা ছড়িয়েছে আভায়
ব্যক্ত হইনি জাগাতে পারিনি
ব্যস্ত রেখেছো আমাকে না বোঝায়।
বুঝাতে চাইনি আমি মুখের ভাষায়
শুধু আমার অনুভবে জাগাতে চেয়েছি
তুমি ও তোমায়।
সমুদ্রের বুকে ঢেউ উঠেছিল
থেমেছে শান্ত হাওয়ায়।
আমার অনুভবগুলোও বধির হয়েছে
আজ জাগে না কারো ভাষায়।

                                   -সাইফুল ইসলাম সাইফ


Image Source