তিনি স্বামীজি কে বলেছিলেন,"জীবনে একটি বড় বটবৃক্ষ হওয়ার চেষ্টা করবি ।সারা মানুষ প্রচন্ড রোদে তোর ছায়ায় আশ্রয় নেবে।প্রবল বৃষ্টিতে ও তুই ভরসা হবি।আর সেই লোক যাওয়ার সময় তোর ডাল ভেঙে নিয়ে যাবে ।তার শাখায় অনেক পাখি আশ্রয় নেবে কিন্তু তারা আবার তোর উপর মল ত্যাগ করবে।তুই এত কিছু দেয়ার পর ও এরা তোর ডাল ভেঙে দেয় বা মলত্যাগ করে দেয় তাতে তোর মহিমা একটুও কমবে না।বটগাছ তো বটগাছ হয়েই থাকবে।আর যখন তুই সেখানে আর থাকবি না ,ইতিহাসের পাতায় লেখা থাকবে এখানে একটি বিশাল বটগাছ ছিল।"
স্বামীজি রামকৃষ্ণ দেবের এই উপদেশের গুহ্য তাৎপর্য বুঝতে পেরেছিলেন।তাই তো তিনি আজ ও সারা ভারতবাসীর আদর্শ স্বামী বিবেকানন্দ।
শ্রীরাম কৃষ্ণ দেব সেই দিন স্বামী বিবেকানন্দ কে এক অসাধারণ উপদেশ দিয়েছিলেন।স্বামীজী যা সারাজীবন ধীরে উৎকৃষ্ট ভাবে পালন করে গিয়েছিলেন।
আজকে আমি শ্রীরামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দ নিয়ে একটি ছোট গল্প তোমাদের সাথে শেয়ার করবো।দিনটি সর পাঁচটা দিনের মতোই ছিল শ্রীরামকৃষ্ণ তার শিষ্য দের নিয়ে ঈশ্বর ও মানবপ্রেম নিয়ে নানান কথা বলছেন।শিষ্যরা ও নানা বিষয় নিয়ে শ্রীরামকৃষ্ণ কে প্রশ্ন করছেন।
