চিকেন কাটলেট।

in BDCommunity4 years ago (edited)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন।আজকে আমি আপনাদের চিকেন কাটলেট বানিয়ে দেখাবো।কাটলেট আমার খুব পছন্দের খাবার। ট্রেনে ভ্রমণ করার সময় আমি সাধারণত কাটলেট খেয়ে থাকি।আজকে আমি ট্রেনে যেমন কাটলেট খেয়েছি তেমন বানানোর চেষ্টা করব।আশা করি আপনাদের ভাল লাগবে।

চিকেন কাটলেট

IMG_20220327_181509~2.jpg

চিকেন কাটলেট বানানোর উপকরণ

১.পাউরুটি-১২ টি
২.চিকেন পেস্ট-১ বাটি
৩.পুদিনা পাতা কুচি-১/২ কাপ
৪.টোস্টের গুঁড়া-১ বাটি
৫.পেঁয়াজ কুচি-১ কাপ
৬.মরিচ কুচি-১/২ কাপ
৭.আদা পেস্ট-১চা-চামচ
৮.জিরা গুঁড়া-১-চ-চামচ
৯.ডিম-১ টা
১০.লবণ-২ চা-চামচ
১১.তেল

চিকেন কাটলেট বানানোর পদ্ধতি/center>

ধাপ-১

আমি চিকেন কাটলেট বানানোর উপকরণ গুলো আগে গুছিয়ে নিব। যেগুলো উপকরণ লাগবে সেগুলো হলঃ-


পুদিনা পাতা

IMG_20220327_160105~2.jpg
টোস্টের গুড়ো ও চিকেন পেস্ট ১ বাটি

IMG_20220327_155814~2.jpg

পাউরুটি ১২ টি

IMG_20220327_160338~2.jpg

পেঁয়াজ কুচি ও মরিচ কুচি

IMG_20220327_162522~2.jpg

কাটলেট বানানোর ফরমা

IMG_20220327_161428~2.jpg

ধাপ-২

প্রথমে আমি পাউরুটি গুলো নিয়ে পানিতে ডুবিয়ে ভালো করে চিপে নিব। ভাল করে চিপে নিব যেন পাউরুটিতে পানি না থাকে, এতে পাউরুটি নরম হয়।

IMG_20220327_162959~2.jpg

ধাপ-৩

এবার আমি পাউরুটির মধ্যে ১ কাপ পেঁয়াজ কুচি ও ১/২ কাপ মরিচ কুচি নিব।সাথে ২ চা-চামচ লবণ দিব।

IMG_20220327_163027~2.jpg

ধাপ-৪

পাউরুটির মধ্যে আরও কিছু উপকরণ যুক্ত করব। আাবার ১ চা-চামচ জিরা গুড়ো, ১ চা-চামচ ধনিয়া গুড়ো, গোটা কিছু জিরা ও টোস্টর গুঁড়া দিব।

IMG_20220327_163147~2.jpg

ধাপ-৫

এখন আমি ১/২ কাপ পুদিনা পাতা দিব। পুদিনা পাতা দেয়ার ফলে কাটলেট আরও মজাদার হবে। পুদিনার পাতার সুন্দর একটা সুগন্ধি থাকে, যার ফলে খাবার আরও সুস্বাদু হবে।

IMG_20220327_163454~2.jpg

ধাপ-৬

সবার শেষে আমি ১ বাটি চিকেন পেস্ট, ও ১ টা ডিম দিব। ডিম দেবার ফলে কাটলেট টি একটু নরম হবে।কিন্তু বেশি নরম করা যাবে না। যদি বেশি নরম হয়, তখন চালের আাটার গুড়ো দিতে হবে।তখন খেতে ভাল লাগবে না। তাই কাটলেট বানানোর সময় খেয়াল রাখতে হবে পাউরুটির খামির বেশি নরম না হয়।

IMG_20220327_164400~3.jpg

ধাপ-৭

সব গুলো উপকরণ পাউরুটির সাথে ভাল করে মিশিয়ে নিব।ভাল করে পাউরুটির খামির বানাতে হবে এই জন্য পাউরুটি আর উপকরণ অনেক সময় ধরে মেশাতে হবে।

IMG_20220327_164010~2.jpg

ধাপ-৮

পাউরুটির খামির থেকে কিছু পাউরুটির ডো বানিয়ে নিব। আর ছোট ছোট টুকরা পাউরুটির ডো করে একটা বাটিতে রেখে দিব।

IMG_20220327_165407~2.jpg

ধাপ--৯

একটা শিলপাটা নিব। শিলপাটার এক পাশে টোস্টের গুড়ো নিব আর এক পাশে পাউরুটি খামির থেকে ছোট ছোট টুকরা নিয়ে টোস্টের গুড়োর সাথে মিশাবো।

Screenshot_20220327-171251~2.png

ধাপ-১০

কাটলেট বানানোর ফরমা দিয়ে কাটলেট এর আকৃতি বানিয়ে নিব।

IMG_20220327_171632~2.jpg

ধাপ-১১

সব গুলো বানানো হলে এগুলো একটা বড় ট্রেতে রেখে দিব।আমি আজকে ২০টি কাটলেট বানিয়েছি।

IMG_20220327_170055~2.jpg

ধাপ-১২

এবার আমি চুলায় একটা কড়াই নিব। কড়াই তে তেল দিব এবং কিছু সময় তেল গরম করব। তেল গরম হয়ে গেলে কাটলেট গুলো ২ টা করে ভেজে নিব।

IMG_20220327_171814.jpg

ধাপ-১৩

কাটলেট আমি ২ ভাবে ভেজে দেখেছি।একবার আমি হালকা বাদামি রং হলে নামিয়ে দিয়েছি। আর একবার একটু কড়া ভাবে ভেজেছি। আপনাদের যেমন খেতে ভাল লাগে তেমন ভাবে ভেজে নিবেন। আমার কড়া ভাবে ভেজে খেতে বেশি ভাল লেগেছে।

IMG_20220327_171936~2.jpg

পরিবেশন

চিকেন কাটলেট বানানো হয়ে গেছে এখন পরিবেশন এর পালা।আমি একটি সুন্দর পাতা আকৃতির কাচের জিনিস এ চিকেন কাটলেট গুলো ভাল করে সাজিয়ে রাখব এবং চিকেন কাটলেট এর উপরে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করব।

IMG_20220327_181640~2.jpg

ধন্যবাদ সবাইকে