আসালামুআলাইকুম
সবাই কেমন আছেন. আশা করছি ভালো আছেন. গরুর মাংসের কালো ভুনা সবার কাছে পরিচিত এবং সুস্বাদু খাবের নাম.পছন্দ করে সবাই. কিন্তুু সবাই রান্না করতে পারে না.আমিও কালো ভুনা রান্না করতে পারতাম না.আমি শিখেছি আমার শাশুড়ির থেকে.শিখতে গিয়ে অনেক বকা শুনেছি.কারণ আমি রান্না করতে পারতাম না.এখন আমি সব রান্না করতে পারি.আমার প্রতিটি রান্না আমার শাশুড়ি থেকে শিখা.আমার শশুর বাড়ির সবাই বলে আমি আমার শাশুড়ি মত রান্না করা শিখেছি.তখন খুব ভালো লাগে.মেয়েদের বিয়ের পর তার শিক্ষক হচ্ছে তার শাশুড়ি আমি এইটা বিশ্বাস করি.

গরু মাংসের কালো ভুনা রেসিপি উপকরণ
1/ হাড় ছাড়া গরু মাংস 1 কেজি
2/দুইটা পেয়াজ বাটা
3/ আদা রসুন বাটা
4/লাল মরিচ গুড়া 1/চামচ
5/ হলুদ গুড় 1/2 চামচ
6/জিরা ধনিয়া গুড়া 1/2 চামচ
7/দারুচিনি.এলাচি.লং.গুল মরিচ গুড়া 1/2 চামচ
8/ তেজপাতা তিনটা
9/ লবণ স্বাদ মত
প্রথমে আমি 1 কেজি মাংস ছোট পিস করে.ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবো.
তারপর একটা পাতিলে মাংস গুলো রেখে তাতে প্রথমে তেল তারপর একে একে সব উপকরণ দিবো.আদা.রসুন.পেয়াজ বাটা.লাল মরিচ গুড়া.হলুদ গুড়া.জিরা ধনিয়া গুড়া.এলাচি গুড়া.দারুচিনি গুড়া.গুল মরিচ গুড়া.স্বাদ মত লবণ দিয়ে.

হাতের সাহায্যে আমি মাংস গুলো 5 মিনিট মাখিয়ে নিবো. মসলার সাথে.মাখা শেষ হলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো 6/7 মিনিট.
6 -7 পর আমি চুলায় পাতিল বসিয়ে.মসলা গুলো কিছুক্ষণ কষাবো. চুলার অলপ আচে.তারপর মাংসে আমি হাফ কেজি পানি দিয়ে চুলার আচ মিডিয়ামে রেখে রান্না করবো.
মাংসের ঝোল যখন শুকিয়ে এমন হবে
তখন চুলার আচ কমিয়ে মাংস গুলো ভুনা করতে হবে.চুলার আচ যদি বেশি থাকে তাহলে মসলা পুড়ে যেতে পারে.কিছুক্ষন পরপর চামচ দিয়ে নেড়েচেড়ে দিতে হবে মসলা যেনো পাতিলে লেগে যাই.এই ভাবে ভুনা সাত আট মিনিট করতে হবে.আট মিনিট পর এই রকম কালার আসলে চলা বন্ধ করে দিতে হবে.
তারপর আমি গরম ভাতের সাথে পরিবেশন করবো.
আপনারা চাইলে ভাত ছাড়াও পোলাও সাথে খেতে পারেন.
বন্ধুরা আমার গরু মাংসের কালো ভুনা রেসিপি যদি ভালো লাগে তাহলে ঘরে তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই ভালাগবে

I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support
কালাভূনার নাম শুনেছি অনেক। একবার এক বিয়ের দাওয়াতে গিয়ে খেয়েছিলাম। এর বাইরে খাওয়ার আর কোনো এক্সপেরিয়েন্স নাই! :/
তাহলে ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন. ধন্যবাদ ভাইয়া