
https://picsart.com/i/235582319060202
হ্যালো,
সবাই কেমন আছেন,আশা করি ভালো আছেন।
স্বার্থপর মানুষ গুলোকে আমি খুব ঘৃণা করি।
স্বার্থপর মানুষ গুলো নিজেকে ভালোবাসতে পারে খুব ভালো করে।স্বার্থপর মানুষ গুলো, নিজের স্বার্থের জন্য মানুষের কাছে আসে,আর যখন নিজের স্বার্থ ফুরিয়ে যাই।তখন যে মানুষটির জন্য স্বার্থ উদ্ধার হয়েছে, তার কথা ভুলে যাই।আবার তার নামে বদনাম করতেও দ্বিধাবোধ করে না।
সেই জন্য আমি স্বার্থপর মানুষ গুলোকে মন থেকে ঘৃণা করি।
সে হোক আমার ভাই-বোন-স্বামী,আত্মীয়-স্বজন।
পৃথিবীতে স্বার্থ ছাড়া আমাদের বড় করেছেন দুই জন মানুষ তারা হলেন আমাদের বাবা,মা।
এই ছাড়া এখন রক্তের সম্পর্ক গুলো যেনো টিকে আছে স্বার্থের জন্য।
ভাই-বোনের খুব ভালো সম্পর্ক থাকে তাতো থাকবেই।কারণ সেই ত রক্তের সম্পর্ক।এইটা মুখেই সুভা পাই বাস্তবে না,
ভাই-বোনের যখন স্বার্থে আঘাত আসবে।তখন বড় বোন, অথবা বড় ভাই,ছোট ভাই-বোন, ছোট থাকা অবস্থায় অথবা বড় হওয়ার পর কি করেছে। তাদের জন্য সব ভুলে যাই এক মূহুর্তে।
তখন আর রক্তের সম্পর্কের কোনো দাম থাকে না স্বার্থপরতার কাছে।তখন বলে তুমি আমাদের জন্য কি করেছো?
স্বামী-স্ত্রী সম্পর্ক মধু সম্পর্ক একে অপরকে ছাড়া যেনো অচল পৃথিবীর বুকে।সুখে,দুঃখে একে অপরের বন্ধু।সেই আদিকাল থেকে চলে আসছে এই মধুর সম্পর্কটা।নিজের ভালো লাগা একজন আরেক জনকে শেয়ার করে।সকালের খাবার,দুপুরে খাবার,রাতের খাবার এক বেলা।এক সাথে না খেলে মনে হয়,খাওয়া যেনো হয় নি ঐবেলায়।আর স্বামী অফিস থেকে আসতে দেরী হলে অপেক্ষায় থাকা এক সাথে রাতের খাবার খাওয়ার জন্য।
কোনো পরামর্শ প্রয়োজন হলে,একজন আরে জনের পরামর্শ ছাড়া চলে না।
কিন্তুু যখন দুই জনের মধ্যে একজনের স্বার্থে আঘাত লাগলে।তখন এতো বছরের শ্রেষ্ঠ মধুর সম্পর্ক নষ্ট হতে সময় লাগেনা।
আত্মীয়-স্বজনের সম্পর্কটাও যেনো স্বার্থের জন্যই রাখা।আপনি যতক্ষণ তাদের দিতে পারবেন,ততক্ষন তাদের কাছে ভালো। আপনার সুনাম করতে করতে আপনাকে অন্যের কাছে ফেরেশতা হিসাবে পরিচিত করবে।প্রতি বেলায় ফোন আপনি খেয়েছেন নাকি, ঘুমানোর খবর পযর্ন্ত নিবে।
যেদিন ওদের স্বার্থে কোনো আঘাত লাগবে।সেইদিন আপনার সুনাম ত দূরের কথা। আপনাকে ফেরেশত হিসাবে পরিচিত করিয়ে দেওয়া আত্মীয়রা।তখন সবার কাছে শয়তান থেকে খারাপ কিছু যদি থাকে সেইটা বলে পরিচয় করাবে সবার কাছে।
স্বার্থপরতা আমাদের মানব জাতির শ্রেষ্ঠ অভিশাপ।
আমার নিজের কিছু অভিজ্ঞতা থেকে, কথা গুলো শেয়ার করলাম আপনাদের সাথে।
ধন্যবাদ,