আসসালা মুআলাইকুম,

অনেকদিন পরে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে।আজকের নতুন রেসিপিটির নাম হচ্ছে ইলিশ মাছ ভুনা।
ইলিশ মাছ খেতে প্রতিটা মানুষই পছন্দ করে আর ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে আমাদের দেশে।আমাদের জাতীয় মাছ ইলিশ দেখতে যেমন সুন্দর খেতেও খুবই সুস্বাদু। ইলিশ মাছ দিয়ে বিভিন্ন রকমের তরকারি রান্না করা যায়। ইলিশ মাছ দিয়ে যেই তরকারি রান্না করা হোক না কেন খেতে অনেক সুস্বাদু হয়।
তাহলে কথা না বাড়িয়ে চলুন, আমি ইলিশ মাছ ভুনা কিভাবে রান্না করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখায়।

উপকরণ :
ইলিশ মাছ একটি 500 গ্রাম,
পেয়াজ 4-টি,
রসুন বাটা 2-চাচামচ,
কাঁচামরিচ 5-6 টি,
লাল মরিচ গুড়া 1/3 চামচ,
হলুদ গুড়া 1/2 চামচ,
জিরা,ধনিয়া গুড়া 1/3 চামচ,
সরিষার তেল 4-চামচ,
লবণ স্বাদমতো,

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে ইলিশ মাছের আঁশ ছুরির সাহায্যে পরিষ্কার করে কেটে নিব।মাছ কাটা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে, অল্প পরিমাণ হলুদ গুড়া, লাল মরিচ গুড়া এবং লবণ দিয়ে মাখিয়ে নিব ইলিশ মাছের টুকরোগুলো সাথে।

চুলায় একটি প্যানে চার চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব।তেল গরম হলে হলুদ,মরিচ,লবণ মাখিয়ে রাখা ইলিশ মাছের টুকরোগুলো প্যানের দিয়ে দিব।

তারপর চুলার মাঝারি আঁচে ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নিব।ইলিশ মাছের টুকরোগুলো যখন লাল লাল হয়ে আসবে, প্যান থেকে ইলিশ মাছের টুকরোগুলো তুলে নিব।

কুচি করে রাখা পেঁয়াজ ,কাঁচা মরিচের টুকরোগুলো প্যানেল দিয়ে কিছুক্ষণ ভাজি করবো।
পেঁয়াজ হালকা ভাজা হলে, রসুন বাটা পেঁয়াজের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব।

পেঁয়াজ কুচি,রসুন বাটা হালকা ভাজা হলে। একে একে সব মসলার গুঁড়া এবং লবন প্যানে দিয়ে, চামচ সাহায্যে নেড়েচেড়ে এক কাপ পরিমান পানি দিব মসলাগুলো কষানোর জন্য।


মসলা কষানো হলে,আমি ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো প্যানে দিয়ে 10 মিনিট রান্না করবো চুলার মাঝারি আচে।

দশ মিনিট পর ইলিশ মাছের ঝোল শুকিয়ে পেয়াজ এবং ইলিশ মাছ ভুনা ভুনা হলে, আমি চুলা বন্ধ করে দিব।

ইলিশ মাছের এই সুস্বাদু রেসিপিটি আমি গরম ভাতের সাথে খেতে খুব পছন্দ করি, তবে ইলিশ মাছের ভুনা গরম ভাত,পোলাও সাথে খেতে অনেক সুস্বাদু।
আমার রান্না করা ইলিশ মাছের ভুনা আপনাদের যদি ভালো লেগে থাকে, ঘরে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ,